রবিবার, 15 নভেম্বর 2026 · 23:38
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
জাতীয় সংবাদ

খুলনাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী!

খুলনাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

দীর্ঘদিন পর খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনায় পৌঁছালে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি খুলনায় পৌঁছালে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রূপসার কুদির বটতলা থেকে শেরেবাংলা রোড হয়ে খুলনা জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো মানুষ। এ সময় ব্যানার, গ্রাফিতি ও বিভিন্ন সাজসজ্জায় বর্ণিল হয়ে ওঠে নগরীর সড়কগুলো। জনতার অভ্যর্থনার জবাবে হাত নেড়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
মোংলা বন্দর থেকে কাটাখালীতে পথসভা শেষে বাগেরহাটের খানজাহান আলীর মাজার জিয়ারত করে রূপসার কুদির বটতলায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান এবং পথসভায় বক্তব্য দেন।
পরে খুলনা সার্কিট হাউসে যাওয়ার পথে নগরীর বিভিন্ন সড়কে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানান। তাদের হাতে ছিল টি-শার্ট, ক্যাপ, প্ল্যাকার্ড, ব্যানার, বাদ্যযন্ত্র ও ধানের শীষ। নগরীর ডাকবাংলা মোড়ে পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

বিকেল পৌনে ৪টার দিকে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করতে খুলনা জেলা স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি। এ সময় স্টেডিয়ামের সামনে অপেক্ষমাণ মানুষের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। পরে গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

গ্যালারি ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলানোর পর নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে প্রতিযোগীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে খুলনার শিশু অরিনা সাফা খান নিজ হাতে লেখা কোরআন প্রধানমন্ত্রীকে উপহার দেয়। নেভি অ্যাঙ্করেজ অ্যান্ড কলেজের শিক্ষার্থী লায়লা তাসনিম জামান নিজ হাতে আঁকা একটি ছবি তাকে উপহার হিসেবে তুলে দেয়।
অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রধানমন্ত্রী আবারও গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে খুলনা জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। যাওয়ার পথেও নেতাকর্মীদের ভালোবাসায় মুগ্ধ হন প্রধানমন্ত্রী।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ