রবিবার, 15 নভেম্বর 2026 · 23:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

কাজিপুর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এক-তৃতীয়াংশই ডেঙ্গু আক্রান্ত!

কাজিপুর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এক-তৃতীয়াংশই ডেঙ্গু আক্রান্ত!

 

মোঃ আব্দুর রব মনসুর,
কাজিপুর উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে আরও ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের অন্তঃবিভাগে চিকিৎসাধীন মোট রোগীর এক-তৃতীয়াংশই ডেঙ্গু আক্রান্ত।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল ২৭ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃবিভাগে সর্বমোট ৯৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যাই ৩২ জন। অর্থাৎ, চিকিৎসাধীন মোট রোগীর প্রায় ৩৪ শতাংশই ডেঙ্গু আক্রান্ত।

হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আবহাওয়ার পরিবর্তন এবং এডিস মশার বিস্তার বৃদ্ধির কারণেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমানো পানি অপসারণ এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের ওপর বিশেষ জোর দিচ্ছেন চিকিৎসকেরা।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ