সোমবার, 16 নভেম্বর 2026 · 05:02
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সড়ক পরিবহন চিত্র।

কলাপাড়া -কুয়াকাটা মহাসড়কে ইমরান পরিবহন উল্টে রাস্তার বাইরে, আহত -৩০!

কলাপাড়া -কুয়াকাটা মহাসড়কে ইমরান পরিবহন উল্টে রাস্তার বাইরে, আহত -৩০!

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বান্দ্রা নামক স্থানে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার পথে  ইমরান পরিবহনের একটি যাত্রীবাহি বাস উল্টে রাস্তার বাইরে পড়ে গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে অন্ততঃ ৩০ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে ১৮ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরা হলো মো.কালাম (৪২) সজীব (২৬) রাবেয়া (২৩) নিজাম (৪০) বেল্লাল (২৯) আকাশ (২৬) নাজমুল (২১) ইসমাইল (২৮) মোসা.সালমা বেগম (৩২) নাজমুল (২৩) তাসফী (৩৫) সাকুর (৩২) এনামুল (৩৩) সোবাহান (৪০) ইমরান (২৪) এনায়েত (৪০) কাওসার   (২১) ও  নাসিমা  (২২)।আহতরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা । ঘটনার পরপরই চালক সহ তার সহযোগিরা পালিয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শিরা বলেন,ড্রাইভারের অসর্থকতার কারনে এই দূর্ঘটনা ঘটেছে,তখন হেলপার দিয়ে গাড়ি চালিয়েছে। এরা কুয়াকাটায় বীচ কার্নিভাল উপভোগের জন্য কুয়াকাটায় আসতেছিল,এরা সবাই পর্যটক।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা.সাইফুল ইসলাম জানান, এদের প্রত্যেকেই বিভিন্নভাবে আহত হয়েছে , সাধ্যমত তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।যাদের বেশি ইঞ্জুরি হয়েছে তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে।

টপিক: সড়ক পরিবহন চিত্র। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ