সোমবার, 16 নভেম্বর 2026 · 05:03
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

আশুলিয়ায় সমাজসেবক দেলোয়ার মীরের ওপর হামলার অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন!

আশুলিয়ায় সমাজসেবক দেলোয়ার মীরের ওপর হামলার অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন!

নিজস্ব প্রতিবেদক,( সাভার)
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার দরগার পাড় এলাকায় বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার মীরের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত দেলোয়ার মীর বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি করেছেন স্বজনেরা। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগীর অভিযোগ, সুজন গাজীর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের এক দল সন্ত্রাসী  তাঁর ওপর হামলা চালায়। এ ঘটনায় সুজন গাজী, শাকিব গাজী, সানি এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে
দেলোয়ার মীরের অভিযোগ, ঘটনার দিন সন্ধ্যায় তাঁকে ডেকে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা। পরে তাঁরা সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। এতে তিনি রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন।
তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং ঘটনার পেছনের কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেলোয়ার মীরের আত্মচিৎকার শুনে তাঁরা ঘটনা স্হলে যান।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ