সোমবার, 16 নভেম্বর 2026 · 06:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

আলোচিত শো-বিজ তারকা সাদিয়া জাহান প্রভার “মেরেজ কেমেস্ট্রি”!

আলোচিত শো-বিজ তারকা সাদিয়া জাহান প্রভার “মেরেজ কেমেস্ট্রি”!

বিনোদন ডেস্ক থেকে তাসপিয়া নূর :
ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে শো-বিজ অঙ্গনে তুমুল হৈ-চৈ ফেলে দিয়েছে।যুক্তরাষ্ট্রে  পরিচয় হওয়া এক যুবককে গোপনে বিয়ে করেছেন বলে গুঞ্জন চলছে। এমনকি চুক্তিভিত্তিক বিয়ের কথাও সামনে আছে। এবার এসব গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা। জানালেন, তার বিয়ের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।
সম্প্রতি তার ভেরিফায়েড  ফেসবুক থেকে এক পোস্টে জানানন, তিনি বিয়ে করেননি। তিনি কারো সাথে কোন কন্টাক্ট ম্যারিজও আবদ্ধ হননি। এ গুলো তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছাড়া কিছুই নয়।
হঠাৎ করে ছড়িয়ে পড়া এই গুঞ্জন এর উৎস তার কয়েকটি সামাজিক পোস্ট।

গত এপ্রিলে আংটি পরা একটি ছবি প্রকাশ করেন প্রভা।পরবর্তীতে  আংটি ও হাতে ফুল  নিয়ে  আরেকটি ছবি প্রকাশের পর কৌতুহল বাড়তে থাকে বিয়ের।
গত সপ্তাহের সেই গুঞ্জন আরো জোরালো হয়।

দাবী করা হয় নিজের চেয়ে কম বয়সী যুক্তরাষ্ট্র প্রবাসি এক যুবকের  সঙ্গে গোপনে বিয়ে করেছেন সাদিয়া জাহান প্রভা। সেই দাবির সঙ্গে যুক্ত হয় চুক্তিভিত্তিক বিয়ের প্রসঙ্গ Contact Marriage.   তার কোনোটিিই  সত্য নয় বলে জানিয়েছেন অভিনেত্রী।
শুধু বিয়ের গুঞ্জন নয় এ ধরনের খবর প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রভা। তার দাবি এ বিষয়ে কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি, নিজেদের মতো করে মিতা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।।
দায়িত্বশীলতার বিষয়টি উল্লেখ করে প্রভাব বলেন, একজন সাংবাদিকের লেখার শক্তি অনেক বেশি। একটি  কলম দিয়ে কাউকে ভয়ংকর মানুষ আবার কাউকে চমৎকার মানুষ হিসেবে তুলে ধরা সম্ভব। এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতা  থাকাও  জরুরি।
প্রভার বক্তব্যে ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়ানোর বিষয়টিও নতুন করে সামনে এসেছে। তারকাদের বিশেষ করে কোন ছবি বা পোস্টের সূত্র ধরে অনুমান, জল্পনা-কল্পনা  কিংবা অসম্পূর্ণ তথ্য ছড়িয়ে পড়তে দেখা যায়।এ ক্ষেত্রে আকাশ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরেই গুজব ছড়ানো হয় বেশি।
নিজের অনুসারীদের উদ্দেশ্যে প্রভা অনুরোধ করেন, মিথ্যা প্রচারে কান না দিতে। ক্যারিয়ার কিংবা অন্য কোন বিষয়ে সঠিক তথ্য জানার জন্য তার ফেসবুক পেজে দৃষ্টি রাখতে বলছেন তিনি।

তথ্য:

# প্রভার আইডি থেকে ‘পেজবুক’ পোস্ট।

ছবি: সংগৃহিত।

 

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ