সোমবার, 23 নভেম্বর 2026 · 02:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
হালুয়াঘাটের সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ! · কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ! · ধূমপানের দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে প্রবেশের শরিয়তি বিধান: কী বলছে হাদিস? · খাড়া চড়াই ও ঝুঁকিপূর্ণ বাঁক: কেওক্রাডংয়ে বাইক রাইডে যেসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে! · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু: আসন বৃদ্ধি পেয়ে ১,৮৪৮, জিপিএ শর্ত শিথিল! · ঢাকা ও চট্টগ্রামে সবচেয়ে বেশি মৃ*ত্যু: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৯ প্রা*ণ ! · উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা: এয়ারপোর্ট এপিবিএনের অভিযানে আটক ৩ ! · ৭৫তম মিস ইউনিভার্সে বাংলার ঐতিহ্য: খাদির শাড়ি, শাপলার নকশা ও সাবেকি গয়নায় মঞ্চে মাহি!
মুক্ত কলাম

অন্ধকার জগতের ৭ বছরের প/র্ণ জীবন ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জাপানি প/র্ণ তারকা রে লিল ব্ল্যাক।নতুন নাম রাখলেন নূরে ইস্তিকবাল!

অন্ধকার জগতের ৭ বছরের প/র্ণ জীবন ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জাপানি প/র্ণ তারকা রে লিল ব্ল্যাক।নতুন নাম রাখলেন নূরে ইস্তিকবাল!

মুক্ত ডেস্ক|জনতার দেশঃ

যে নামটি একসময় পরিচিত ছিল সম্পূর্ণ ভিন্ন এক পরিচয়ে, আজ সেই মানুষটিই খুঁজে পেয়েছেন জীবনের প্রকৃত প্রশান্তি। বলছি জাপানি বংশোদ্ভূত সাবেক অ্যাডাল্ট তারকা রে লিল ব্ল্যাক (কায়ে আসাকুরা)-এর কথা।

যশ,খ্যাতি আর অর্থের কোনো অভাব ছিল না তার। তবুও ভেতরে ছিল এক অদ্ভুত শূন্যতা। ২০২৪ সালে থাইল্যান্ডে অবস্থানকালে অনেকটা কৌতূহলবশতই তিনি একটি ৩ ঘণ্টার সেমিনারে অংশ নেন। তিনি জানতেনও না যে সেটি ছিল ইসলাম ধর্ম বিষয়ক একটি আলোচনা সভা। কিন্তু সেই ৩ ঘণ্টার আলোচনাই তার চিন্তার জগৎকে পুরোপুরি নাড়িয়ে দেয়।

এরপর শুরু হয় তার সত্যের সন্ধান। জাপানি ভাষায় অনূদিত পবিত্র কুরআন পড়া শুরু করেন তিনি। পরবর্তীতে মালয়েশিয়া সফরে গিয়ে সেখানকার মুসলিমদের আন্তরিকতা, মসজিদের পবিত্র পরিবেশ এবং ইসলামিক সংস্কৃতি তাকে গভীরভাবে মুগ্ধ করে।

অবশেষে সব পিছুটান ও পুরনো পরিচয়কে চিরতরে বিদায় জানিয়ে তিনি গ্রহণ করেন ইসলাম। নিজের নতুন জীবনের

শুরুতে নাম রেখেছেন— নূরে ইস্তিকবাল’ (Nuray Istiqbal)।

সত্যিই, আল্লাহ যাকে চান তাকেই সঠিক পথের দিশা দেন। মানুষের অতীত যতই অন্ধকার হোক না কেন, একটি সঠিক সিদ্ধান্তই পারে পুরো জীবনকে আলোকিত করতে।

নূরে ইস্তিকবালের এই নতুন যাত্রার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

ছবিঃ

সংগৃহিত।

তথ্যঃ

সংগৃহিত।

টপিক: মুক্ত কলাম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ