বুধবার, 25 নভেম্বর 2026 · 19:59
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
ধর্ম যার যার, পরিচয় একটাই—আমরা সবাই বাংলাদেশি”: এবিএম মোশাররফ  হোসেন এমপি! · বালু ব্যবসায়ীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ! · জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান! · তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার! · দেশে বসেই সুইজারল্যান্ডের আবহ! পর্যটকদের নতুন দিগন্ত কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’! · তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা! · দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু ১৩ ডিসেম্বর! · প্রথমবার বড় পর্দায় মোশাররফ করিম ও সুমাইয়া শিমু জুটি, থাকছেন দীঘিও!
ধর্ম

ধর্ম যার যার, পরিচয় একটাই—আমরা সবাই বাংলাদেশি”: এবিএম মোশাররফ  হোসেন এমপি!

ধর্ম যার যার, পরিচয় একটাই—আমরা সবাই বাংলাদেশি”: এবিএম মোশাররফ  হোসেন এমপি!

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতাঃ

: ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, এই যে এখানে দেখেন, একদিকে কিন্তু মন্দির আর একদিকে মসজিদ অন্য পাসে বৌদ্ধ বিহার আছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমি যাকে বিশ্বাস করি, তাকে বলি আল্লাহ। আপনারা তাকে বলেন ভগবান,ফারাতারা, খ্রিস্টানরা তাকে বলে গড। উদ্দেশ্য তো একটাই।  আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ধর্ম পালন করি উদ্দেশ্য আমরা বেহেশ্তে যাব। আপনারাও তেমন মনে করেন আপনারা স্বর্গে যাবেন। কিন্তু সিদ্ধান্ত নেবে কে? সৃষ্টিকর্তা। সুতরাং এই যে একটা পারস্পরিক সম্প্রীতি, এইটা আমাদের আগামী দিনে বজায় রাখতে হবে। এই যে রাস পূর্ণিমা আমার মনে হয়  হিন্দু সম্প্রদায়ের চেয়ে মুসলমানরা বেশি উপস্থিত হয়েছেন। দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বলেছিলেন, "আমার পরিচয় হিন্দু না, আমার পরিচয় মুসলমান না, আমার পরিচয় খ্রিস্টান না, আমার পরিচয় বৌদ্ধ না আমার পরিচয় আমি বাংলাদেশি।" এই বাংলাদেশটাকে যদি আমরা ধারণ করতে পারি, তাইলে আমাদের মধ্যে কোনো অশান্তি থাকবে না। আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা থাকবে না। কারণ আমাদের হৃদয়ে তো একটি কথা, যে আমরা বাংলাদেশের লোক।

  তিনি আরও বলেন, সকলে সতর্ক থাকবেন, নানা রকম উসকানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা যদি কাজ না করি, তাহলে সবার আগে বাংলাদেশটা হবে না। সে লক্ষ্যেই আমাদের প্রধানমন্ত্রী এই কার্যক্রম হাতে নিয়েছেন সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে।

পটুয়াখালীর কুয়াকাটায় আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী রাসপূজার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাস উৎসবের উদ্বোধন করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান,  প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কুয়াকাটা পৌর প্রশাসক মো ইয়াসিন সাদেক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং রাস উৎসব আয়োজক কমিটির নেতৃবৃন্দ।



টপিক: ধর্ম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ