সোমবার, 16 নভেম্বর 2026 · 06:47
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

নেপালের প্রাকৃতি দুর্যোগে উদ্ধার অভিযান এবং ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছে ভারত সহ আন্তর্জাতিক সংস্হা রেডক্রস এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে ৫৮৬ এবং নিখোঁজ প্রায় ২৫০০!

নেপালের প্রাকৃতি দুর্যোগে উদ্ধার অভিযান এবং ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছে ভারত সহ আন্তর্জাতিক সংস্হা রেডক্রস এখন পর্যন্ত  মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে ৫৮৬ এবং নিখোঁজ প্রায় ২৫০০!

আন্তর্জাতিক ডেস্ক:নেপাল এবং তিব্বত সীমান্তে হিমবাহ ধ্বসে  হঠাৎ বন্যা ও ভূমিধসের ফলে পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক।
প্রাকৃতিক এই বিপর্যয়ে এ পর্যন্ত ৫৮৬ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এছাড়া এখনও ২৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
নিখোঁজ এবং আটকে পড়া লোকজনের  মধ্যে একটি বড় অংশ হলেন বিদ্যুৎ কেন্দ্রের কর্মী এবং ওই অঞ্চলে থাকা পর্যটক ও পূণ্যার্থী।জানা গেছে, বন্যার তােড়ে সীমান্ত অঞ্চলের বেশ কয়েকটি রাস্তা, সেতু এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

*উদ্ধার অভিযান ও আন্তর্জাতিক সাহায্য*
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিপর্যয় মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) চিকিৎসা দল নেপালের উপদ্রুত এলাকায় পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তারা এ পর্যন্ত সীমান্ত অঞ্চল থেকে অন্তত ৮৪ জন ভারতীয় নাগরিকসহ বহু মানুষকে নিরাপদ স্হানে সরিয়ে এনেছে। অপর দিকে জরুরী ত্রাণ  সামগ্রী ও উদ্ধারকারী দল নিয়ে ভারতের একটি বিশেষ বিমান কাঠমন্ডু তে অবতরণ করেছে।

জাতিসংঘের ভূমিকা :
জাতিসংঘের( ইউএন) বিশেষ টিম ও
আন্তর্জাতিক রেড ক্রস স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দুর্গম এলাকাগুলোতে আকাশপথে, স্থলপথে তল্লাশি অভিযান চালাচ্ছে।
দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কর্মীদের নিখোঁজ ব্যক্তিদের কাছে পৌঁছাইতে বেশ বেগ পেতে হচ্ছে।

তবে উদ্ধার কাজ এবং অনুসন্ধান এখনো অব্যাহত আছে বলে (NDRF)ভারত, গণমাধ্যম কে তথ্য নিশ্চিত করেছে।

তথ্যসূত্র:

# NDRF, india

# UN Mission

# Red cross

# Daily Prothom Alo

# Daily Ittefaq

# BBC Bangla

Picture : Collected.

 

 

 

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ