রবিবার, 15 নভেম্বর 2026 · 22:58
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল|জনতার দেশঃ
নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে
বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা (৪০) ও মোঃ শরিফুল ইসলাম (৪৫) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা (৪০) নড়াইল জেলার সদর থানাধীন দক্ষিণ নড়াইল গ্রামের মোঃ রফিকুল মোল্লার ছেলে ও মোঃ শরিফুল ইসলাম (৪৫) একই থানার ভওয়াখালী গ্রামের আবদুল রাজ্জাক মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৭ নভেম্বর)’নড়াইল সদর থানাধীন নড়াইল টু ঢাকা গামী হাইওয়ে রোডের কুড়িগ্রাম গ্রামস্থ নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে পাঁকা রাস্তার উপর হতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এসআই (নিঃ) মোঃ তোফায়েল হোসেন ও এএসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা (৪০) ও মোঃ শরিফুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নোটঃ উজ্জ্বল রায়, সম্ভাব্য প্রতিনিধি, নড়াইল।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ