সোমবার, 16 নভেম্বর 2026 · 04:12
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
আবহাওয়া সংবাদ

২০ সেপ্টেম্বর, রবিবার আজকের আবহাওয়া সংবাদ!

২০ সেপ্টেম্বর, রবিবার আজকের আবহাওয়া সংবাদ!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

গত ২৪ ঘন্টায়  রাজধানীতে  ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রোববার ২০ সেপ্টেম্বর সকাল থেকে ঢাকার  আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, এসময় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৭ঃ০০ টা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাস অনুযায়ী এ তথ্য জানানো হয়েছে।ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সকাল ছয়টায় ২৫ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আদ্রতা ৯০%। এদিকে আবহাওয়া অধিদপ্তরের বাংলাদেশের পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যা ছয়টার মধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং  রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে সেটি অব্যাহত থাকতে পারে।
সেই সঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে  জানানো হয়েছে।
দক্ষিণ আন্দামান সাগরে লঘু চাপের কারণে দেশের নদী বন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজকের সূর্যোদয়৫. ২৩ মিনিটে সূর্যাস্ত ৬.২১মিনিট।

ছবি:

#সংগৃহিত।

টপিক: আবহাওয়া সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ