নরসিংদী প্রতিনিধিঃ
।অভিযোগ রয়েছে, ফুলকাম বাদশার স্ত্রী দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে বসবাস করছেন। এ সুযোগে আতিকুল ইসলামও বিভিন্ন সময়ে থাইল্যান্ডে যাতায়াত করেছেন এবং সেখানে ফুলকাম বাদশার পরিবারের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেছেন বলে সংশ্লিষ্টদের দাবি।
জানা গেছে, আতিকুল ইসলাম বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে নিয়মিত থাইল্যান্ডে যাতায়াত করতেন। ওই সময় ফুলকাম বাদশার পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।
এদিকে আতিকুল ইসলাম আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে বরিশালে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন—এমন কথাও রয়েছে। তার বিরুদ্ধে দায়িত্ব পালনকালে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।
অভিযোগ রয়েছে, আতিকুল ইসলামের স্ত্রী ও সন্তান বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অন্যদিকে ফুলকাম বাদশার পরিবার দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে অবস্থান করছে।
সম্প্রতি আতিকুল ইসলাম এলজিইডির পিডি হিসেবে ঢাকায় যোগদান করেছেন বলে জানা গেছে।
ছবি ও তথ্য ঋণ:
# নিখাঁদ খবর।
