সোমবার, 16 নভেম্বর 2026 · 03:37
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

সৌদির বিমান হামলার মুখে ভারতীয় বাণিজ্যিক জাহাজ, ১৪ ভারতীয় নাগরিককে উদ্ধারের দাবি হুতি বিদ্রোহীদের!

সৌদির বিমান হামলার মুখে ভারতীয় বাণিজ্যিক জাহাজ, ১৪ ভারতীয় নাগরিককে উদ্ধারের দাবি হুতি বিদ্রোহীদের!

আন্তর্জাতিক ডেস্কঃ

লোহিত সৌদির বিমান হামলার মুখে ভারতীয় বাণিজ্যিক জাহাজ ১৪ ভারতীয় কে উদ্ধারের দাবি পুতি বিদ্রোহীদের সাগরের কাছে একটি ভারতীয় জাহাজে হামলা চালিয়েছে সৌদি আরব। এরপর ওই জাহাজ থেকে ১৪-জন ভারতীয় নাগরিক কে উদ্ধার করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। তারা বলেছে ওই নৌকাটি বাব এল মানদেব প্রণালীর কাছে ছিল।
আজ ২২ বৃহস্পতিবার এমন দাবি করে হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, , হুতি যোদ্ধারা ভারতীয়দের উদ্ধার করেছে এবং পরবর্তীতে তার বিস্তারিত জানানো হবে।
তিনি ভারতীয় জাহাজে সৌদির বিমান হামলার সমালোচনাও করেছেন। তিনি বলেছেন, “সৌদির শত্রুদের এমন দায়িত্বজ্ঞানহীন কাজ লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলকে হুমকিতে ফেলেছে। আন্তর্জাতিক মহলকে সৌদির শত্রুদের এ ধরনের দায়িত্বহীন কাজ থেকে থামাতে হবে। ”
অন্যদিকে সৌদির দাম্মামের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। তাছাড়া এ হামলায় আরো আটজন আহত হয়েছেন। নিহতের একজন ভারতীয় অপরজন সৌদি নাগরিক বলেন জানা গেছে।
আজ বৃহস্পতিবার সৌদির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় দাম্মামের বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। যারা আহত হয়েছেন তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
সূত্রঃ
# আল জাজিরা।

ছবিঃ

# সংগৃহিত।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ