সোমবার, 16 নভেম্বর 2026 · 04:07
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন!

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন!

মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপির পুরান বাশঁতলা গ্রামে অসহায় মোস্তাফা গাজীর সহধর্মিনী সূর্যবান বিবিসহ তাদের তিনবোনকে পৈত্তিক রেকডীয় সাড়ে ৮ কেদার আমন রকম ভূমি থেকে বঞ্চিত করতে তার আপন ভাইদ্বয় ও স্থানীয় জামালবাহিনী গংরা হুমকি ও মারধোর ও জোরপূর্বক স্ট্রাম্পে টিপসই স্বাক্ষর নেয়ার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোস্তাফা গাজী ও তার স্বজনদের উদ্যোগে আলমখালী গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার নির্যাতিত লোকজন মানববন্ধনে অংশগ্রহন করেন।

এ সময় বক্তব্যে রাখেন ভূক্তভাগী মোস্তফা গাজী,এরশাদ আলী,সূর্যবান বিবি,নুর জাহান বেগম,আমেনা খাতুন,আব্দুল মনাফ,লোকমান হেকিম,মনফর আলী,শফিক মিয়া প্রমুখ।

অহসায় মোস্তফা গাজীর সহধর্মিনী সূর্যবান বিবি বলেন,তারা তিনবোন নুর জাহান বেগম,রুকিয়া বেগম ও তিনভাই তাদের পিতা আনছর আলীর জীবদ্দশায় বাশঁতলা মৌজার জে এল নং-২ খতিয়ান নং ২৭ এবং ৮০১,৮০২. ও ৮০৩ দাগের সাড়ে ৮ কেদার আমন রকম ভূমির মালিক তাদের পিতা আনছর আলীর মৃত্যুর পর গত ২৮ আগষ্ট এই তিনবোনকে তাদের পিতার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে দাড়াঁলো অস্ত্র নিয়ে সাড়ে ৪ কেদার জমি ৬টা নন জুডিশিয়াল স্ট্রাম্পে টিপছাব নেন এবং বাকি জমিটুকুর দখল করার জন্য বিভিন্নভাবে প্রাননাশের হুমকি হামলা মামলা করে তাদের হয়রানি করাার কারণে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ করেন। তারা সরকার ও প্রশাসনের নিকট অবিলম্বে এইসব নামাংঙ্কিত ভূমিদস্যুদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানে সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ