সোমবার, 16 নভেম্বর 2026 · 02:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পাত্রের মাধ্যমে এর উত্তর দিয়ে দিছে- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা  প্রসঙ্গে ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পাত্রের মাধ্যমে এর উত্তর দিয়ে দিছে- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী!

আন্তর্জাতিক ডেস্ক| জনতার দেশঃ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারত সরকার বলেছেন এটির একটি প্রক্রিয়া রয়েছে এবং প্রক্রিয়াটি আইনি ও এটি সুগঠিত। সুতরাং যতদূর জানা গেছে এতে আদালত জড়িত ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয় নির্দিষ্ট কোন সময়সীমা বলা সম্ভব নয়।
শনিবার ৩ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভার্সেশনের ‘পাওয়ার এন্ড প্রুডেন্স’শীর্ষক এক সেশনে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে ভারতের হাই কমিশনার এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, শেখ।হাসিনার ভারতের যাওয়ার প্রেক্ষাপটটা আগে বুঝতে হবে। বিমান বাহিনী বা ভারতীয় সেনারা তাদের বিমান দিয়ে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যায়নি। বাংলাদেশের দুঃখজনক পরিস্থিতির কারণে এটি ঘটেছিল এবং আমরা আশা করি যে এটি যেন কখনো না ঘটে যেখানে নিরীহ শান্তি প্রিয মানুষ মারা যায়।
বিশ্বের কোন অংশে এমন হচ্ছে তা বিবেচ্য নয়।
তিনি বলেন বিমানটি ভারতে এসেছিল যেখানে ভারত প্রস্তুত ছিল না আমি টেলিভিশনে দেখছিলাম এবং স্ক্রলটি আসছিল যে তিনি কোথাও যাচ্ছেন। এমন একটা সময়ের মধ্যে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের এ বিষয়ে কোন বিকল্প পথ ছিল না।
তিনি আরো বলেন,সে হিসেবে আমাদের কর্তব্য ছিল জীবনের বাস্তবতা মেনে নেওয়া। কারণ পরিস্থিতি এমন ছিল যেখানে এর জন্য কেউ প্রস্তুত ছিলেন না। আমাদের সামনে পথ কি ছিল? আপনি যদি বলতেন যে না আমরা মেনে নেব না, আমরা বিমান অবতরণের অনুমতি দিচ্ছি না পরিস্থিতি তখন কেমন হতো আমি জানিনা।
হাইকমিশনার বলেন, ছিল সেই সময়ের ঐতিহাসিক বাস্তবতা। আর বর্তমান পরিস্থিতিতে যে আইনগত প্রক্রিয়া রয়েছে সেটি তার নিজস্ব গতিতে চলছে। বাংলাদেশ যেমন একটি প্রাণবন্তু গণতান্ত্রিক দেশ এবং দেশটির মানুষ আইনের শাসন ও বিচার ব্যবস্থাকে সম্মান করে ভারতও একটি প্রাণবন্তু গণতান্ত্রিক দেশ হিসাবে তার আইনগত প্রক্রিয়াকে সম্মান করে।
তথ্য ঋণঃ
# বাংলা ট্রিবিউন।
# দৈনিক ইত্তেফাক।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ