স্টাফরিপোর্টার | জনতার দেশঃ
আজ শনিবার,৫ সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, আপনারা জানেন যখনই আমরা কোন অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে কাজ করি তখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের গুজব ছড়ানো হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়। এগুলো ইয়েলো সাংবাদিকতা।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি বলবো আপনারা এর বিরুদ্ধে দাঁড়ান। আপনাদের মধ্যে দু একজন যেমন অসৎ দুর্নীতিবাজ রয়েছেন, আমাদের পুলিশ বাহিনী তো এমন দু-একজন খারাপ লোক আছে।
আমি একবার বলেছিলাম যে, আমাদের এক শতাংশ লোকও খারাপ না। এটা নিয়ে মিডিয়াতে বলা শুরু হলো যে, আমি পুলিশের দুর্নীতিকে জায়েজ করে দিয়েছি।
আমি এনালাইসিস দিয়ে বলেছি, কয়েকজন লোকের কারণে কেন আমি পুরো পুলিশ বাহিনীর দুর্নামের দায়ভার নেবো? “আমি বলবো” আমি যদি অপরাধ করি তাহলে সেটাই বলুন, সেটাই লিখুন। একজনের অন্যায় অপরাধ সবার ওপরে চাপিয়ে দেয়া ঠিক না। মিথ্যা অপবাদ গুজব ছড়িয়ে একজনের মনোভাব নষ্ট করা কোনভাবেই কাম্য নয়। এগুলো ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।
আইজিপি আলী হোসেন ফকির বলেন, আসুন ষড়যন্ত্রকারীদের আমরা চিহ্নিত করি। আপনাদের ভেতরেও ষড়যন্ত্রকারী আছে, আমাদের ভেতরেও আছে। সারা বাংলাদেশে আছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে আসুন,আমারা সবাই মিলে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই।
ছবি: সংগৃহিত।
তথসূত্র:
# বিভিন্ন প্রিন্ট -ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত সংবাদ ।
