সোমবার, 16 নভেম্বর 2026 · 03:03
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
ক্রাইম ডায়েরি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল নির্মাণে ৪৫০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল নির্মাণে ৪৫০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি!

ক্রাইম ডেস্ক|জনতার দেশ:
অডিট বা নিরীক্ষায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ প্রকল্পে প্রায় ৪৪০০ থেকে ৪৫০০ কোটি টাকার আর্থিক অনিয়ম ও অসঙ্গতি উদঘাটিত হয়েছে।
জানা গেছে, যথাযথ প্রশাসনিক অনুমোদন নিয়ম না মেনে ঠিকাদারকে প্রায় দুই হাজার কোটি টাকার ভ্যারিয়েশন বা অতিরিক্ত বিল প্রদান করা হয়েছে।

*অনিয়ম দুর্নীতির খাতসমূহ*
কাজের সময় পার হওয়ার পরও ঠিকাদারের কাছ থেকে চুক্তি অনুযায়ী জরিমানা বা ক্ষতিপূরণ বাবদ প্রায় ১৫৫ কোটি টাকা আদায় করা হয়নি।
উদ্বোধনী অনুষ্ঠানের নামে প্রায় ৪৪ কোটি টাকার অপচয় এবং প্রতিটি গাছের চারা প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত মূল্যে কেনা সহ বিভিন্ন খাতে অস্বাভাবিক ব্যয় দেখানো হয়েছে। বাস্তবে কম দূরত্বে মাটি সরানোর কাজ হলেও দীর্ঘ দূরত্বের কথা বলে অতিরিক্ত বিল উত্তোলন করা হয়েছে।
এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)জানিয়েছে, এই অংক গুলো মূলত ‘অডিট আপত্তি’ যা নিয়ে তদন্ত যাচাই-বাছাই চলছে।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকল্প টির নানা পর্যায়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে
প্রকল্পের কনসালটেন্ট বা পরামর্শকদের ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়ম বহির্ভূতভাবে প্রায় দুই হাজার কোটি টাকার অতিরিক্ত কাজের বিল দেওয়া হয়েছ।
অডিটের তথ্য মতে এই বিশাল খরচের পেছনে সরকারের কোন ধরনের প্রশাসনিক বা মন্ত্রণালয় সংক্রান্ত অনুমোদন ছিল না।
চুক্তির সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজে ব্যর্থ হলে ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার কথা থাকলেও প্রকল্প কর্তৃপক্ষ এই ১৫৫ কোটি টাকার বেশি জরিমানা আদায় না করে উল্টো ঠিকাদারকে বাড়তি সুবিধা দিয়েছে।

*মাটি পরিবহনে ভুয়া ও অতিরিক্ত বিল ২৩৫ কোটি টাকা*
টার্মিনানের কাজের সুবিধার্থে তরল কাঁদা ও মাটি শুকানোর জন্য সাড়ে ছয় কিলোমিটার দূরে স্থানান্তরের কথা বলে বিল উত্তোলন করা হয়। কিন্তু বাস্তবে দেখা গেছে এত দূরের কোনো স্থানে মাটি নেওয়াই হয়নি অনেক কম দূরত্বের জায়গায় মাটি ফেলে অতিরিক্ত পরিবহন খরচ দেখানো হয়েছে।

মূল প্রকল্প প্রস্তাবে( DDP)বিমানবন্দরের উদ্ভোদন বা সফটওয়্যার অনুষ্ঠানের জন্য কোন ধরনের বরাদ্দন বা রূপরেখা না থাকা সত্ত্বেও নিয়ম বহির্ভূতভাবে ৪৪ কোটি ১৬ লাখ টাকা শুধু উদ্বোধনী আনুষ্ঠানিকতার পেছনে ব্যয় বা অপচয় দেখানো হয়েছে। যা বাস্তবতার সাথে সাংঘর্ষিক
দেশে যখন করুনার কোন প্রকোপ বা প্রাদুরভাব ছিল না সেই সময়েও (কোভিড-১৯) সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কে দুই কোটি ২৪ লাখ টাকা দেওয়া হয়েছিল যা সম্পূর্ণ চুক্তি বহির্ভূত।

কাগজে কলমে ভ্যালু ইঞ্জিনিয়ারিং বা ব্যয় সাশ্রয়ী প্রযুক্তির দাবি করা হলেও বাস্তবে প্রকল্পের কোন খরচই কমেনি। উল্টো এর জন্য নানা উপায়ে বাড়তি অর্থ পরিশোধের রাস্তা তৈরি করা হয়েছে বলে অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়।

*অডিট আপত্তি বনাম দুর্নীতি*
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দাবি করেছে যে, গণমাধ্যমে যেভাবে এটিকে দুর্নীতি বলা হচ্ছে তা সঠিক নয়। এগুলো মূলত অডিট আপত্তি এর একটি বড় অংশে প্রায় ১০৭৭ কোটি টাকা সমঝোতা কমিটির মাধ্যমে এরই মধ্যে বাদ দেওয়া হয়েছে।
এ নিয়ে জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রকল্পে ব্যয় হওয়া সমস্ত অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারা এই অনুমোদনহীন ভেরিয়েশন বিল পাস করেছে সরকারি অর্থের অপচয় করেছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র:
#বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
# বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
# মহা হিসাব রক্ষক(অডিট এন্ড একাউন্টস)হিসাব ও নিরীক্ষা অধিদপ্তর।
#বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত সংবাদ।

টপিক: ক্রাইম ডায়েরি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ