সোমবার, 16 নভেম্বর 2026 · 04:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
ক্রাইম ডায়েরি

রায়পুরা (নরসিংদী) পুলিশের “মোস্ট ওয়ান্টেড” তালিকাভুক্ত অস্ত্র খুন চাঁদাবাজি সহ অসংখ্য মামলার ফেরারি আসামি “অস্ত্র হান্নান” ও নূরুল ইসলাম কে ঢাকা থেকে গ্রেফতার!

রায়পুরা (নরসিংদী) পুলিশের “মোস্ট ওয়ান্টেড” তালিকাভুক্ত অস্ত্র খুন চাঁদাবাজি সহ অসংখ্য মামলার ফেরারি আসামি “অস্ত্র হান্নান” ও নূরুল ইসলাম কে  ঢাকা থেকে গ্রেফতার!

♦♦♦ক্রাইম ডেস্ক|জনতার দেশ :

রায়পুরার পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী  হান্নান (৪২)কে  রাজধানী তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার  একই অভিযানে হান্নানের সহযোগী রায়পুরার আরেক সন্ত্রাসী নুরুল ইসলাম (৩৮)কেও গ্রেফতার করা হয় বলে রায়পুরা থানা সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় হান্নানের অবস্থান নিশ্চিত করে পুলিশ।   পরে  পুলিশ সুপার  আব্দুল্লাহ- আল -ফারুক এর দিক নির্দেশনায় রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এর তত্ত্বাবধানে  রায়পুরা থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা ওসি মো: মজিবুর রহমান এর নেতৃত্বে  পুলিশের একটি চৌকস টিম নিয়ে  ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে হান্নান ও নুরুল কে গ্রেফতার করে পুলিশ।  পরে তাদেরকে নরসিংদীতে নিয়ে আসা হয়।

এসপি সার্কেল বায়েজিদ বিন মনসুর

দৈনিক জনতার দেশকে জানান, হান্নান রায়পুরা থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট দশটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ওপর সন্ত্রাসী নুরুল ইসলাম হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্ট ভক্ত আসামী।
পুলিশের তথ্য অনুযায়ী গত জুন মাসে রায়পুরার দুর্গম চরাঞ্চল  নিলক্ষা এলাকায়

সংগঠিত হত্যাকান্ডসহ  হান্নানের বিরুদ্ধে মোট তিনটি হত্যা মামলা রয়েছে। তাছাড়া দ্রুত বিচার আইনে একটি মাদক আইনে একটি এবং অন্যান্য ধারায় পাঁচটি পাঁচটি মামলা চলমান রয়েছে।
এ ব্যাপারে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যম কে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি হান্নান তার এলাকায় “অস্ত্র হান্নান” নামে পরিচিত।পুলিশের কাছে সুনির্দিষ্ট  তথ্য থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

তথ্যসূত্র:

#নরসিংদী জেলা পুলিশ প্রশাসন।

# রায়পুরা থানা।

# বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ

ছবি:

#সংগৃহিত।

 

টপিক: ক্রাইম ডায়েরি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ