রবিবার, 15 নভেম্বর 2026 · 23:52
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
ট্রাভেল এণ্ড ট্যুরিজম

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসা নিয়ে ভ্রমনে বাংলাদেশীদের সতর্ক করলো মার্কিন দূতাবাস!

যুক্তরাষ্ট্রে  ভিজিটর ভিসা নিয়ে ভ্রমনে বাংলাদেশীদের সতর্ক করলো মার্কিন দূতাবাস!

স্টাফ রিপোর্টার| জনতার দেশ :
যুক্তরাষ্ট্রের বি/১বি২ ভিজিটর ভিসা মূলত:অস্থায়ী ভ্রমণ কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়। সাধারণত স্বল্প মেয়াদি ব্যবসায়ী কার্যক্রম পর্যটন চিকিৎসার মত নির্দিষ্ট কিছু বিষয়ে এ ভিসা ব্যবহার করা হয়। তবে এ ভিসায় গিয়ে কিছু নির্দিষ্ট কার্যক্রম করার অনুমতি নেই বলে জানিয়েছে ঢাকাস্হ মার্কিন দূতাবাস।
শনিবার ৫ সেপ্টেম্বর সকাল ১০ঃ০০ টায় ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড পেজবুক পোস্টে যুক্তরাষ্ট্রে বি-১  বি -২ ভিজিটর ভিসায় যে সব কার্যক্রম অনুমোদিত নয় তা উল্লেখ করা হয়।
পোস্টে বলা হয় বি-১ / বি -২ ভিজিটর ভিসা কার্যক্রম অনুমোদিত নয় যে সব কার্যক্রমে :

১.বার্থ ট্যুরিজম( শিশুর জন্য আমেরিকার নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে সেখানে সন্তান জন্ম দেওয়া)।

২. যুক্তরাষ্ট্রের কোন নিয়োগ কর্তা কিংবা
ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা।

৩. ডিগ্রী বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা।

৪. পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা।

যুক্তরাষ্ট্রের  ভিজিটর ভিসা -১, ভিজিটর ভিসা-২ দেশটিতে একটি নির্দিষ্ট ও সীমিত সময়ের যাত্রার জন্য সীমাবদ্ধ।
এখানে উল্লেখ্য, সাধারণত ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য বি -১ ভিসা আর পর্যটন চিকিৎসা সংক্রান্ত কাজে ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্র বি -২ ভিসা দিয়ে থাকে।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশের শিক্ষার্থীদের সতর্ক করেছিল মার্কিন দূতাবাস।

অবিলম্বে এই আইন কার্যকর করা হবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

সূত্র:

#ঢাকাস্হ মার্কিন দূতাবাসের  ভেরিফাইড ফেসবুক পোস্ট।

ছবি: সংগৃহিত।

 

টপিক: ট্রাভেল এণ্ড ট্যুরিজম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ