সোমবার, 16 নভেম্বর 2026 · 02:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
প্রবাস বার্তা

মালদ্বীপে আকস্মিক মৃত্যু: আড়াই মাস আগে যাওয়া প্রবাসীর মরদেহ এখন দেশে ফেরার অপেক্ষা!

মালদ্বীপে আকস্মিক মৃত্যু: আড়াই মাস আগে যাওয়া প্রবাসীর মরদেহ এখন দেশে ফেরার অপেক্ষা!

প্রবাস ডেস্কঃ

পরিবারের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন ফেনীর আবদুল্লাহ আল মামুন (৩৯)। বিদেশের মাটিতে কর্মজীবন শুরু করেছিলেন মাত্র আড়াই মাস আগে। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন তিনি।

নিহত আবদুল্লাহ আল মামুন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম মোকছদার রহমান।

স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা যায়, মামুন মালদ্বীপের ধীগুরা দ্বীপের একটি রেস্তোরাঁয় কিচেন হেলপার হিসেবে কাজ করতেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে কর্মরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের আবেদন পাওয়ার পর মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে, মামুনের মরদেহ দেশে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছে তার পরিবার। একই সঙ্গে মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং সরকারি আর্থিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।

বর্তমানে তার মরদেহ মালদ্বীপের একটি স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।

মাত্র আড়াই মাসের প্রবাসজীবনেই এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না স্বজন ও পরিচিতজনেরা। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানো মামুনের মরদেহ এখন দেশে ফেরার অপেক্ষায়।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: প্রবাস বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ