সোমবার, 16 নভেম্বর 2026 · 01:02
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
জাতীয় সংবাদ

মানিকগন্জের হরিরামপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদদের প্রতি পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন।

মানিকগন্জের হরিরামপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদদের প্রতি পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন।

 

আবুল হাসনাত রাসেল।মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে হরিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে গণঅভ্যুথানে নিহত সকল শহীদদের প্রতি পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন সহ কবর জিয়ারত করেন।

৫ ই আগস্ট বুধবার বেলা ১০.১৫ মিনিটে উপজেলার গালা ইউনিয়নের কৌড়ি এমএ রউফ কলেজ সংলগ্ন কবস্থানে নিহত জুলাই যোদ্ধা মহিউদ্দিনের কবরে পুষ্প অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করা সহ নিহত সকল শহীদের উদ্দেশ্যে রুহের আত্নার মাগফেরাত কামনা কবর জিয়ারত করা হয়েছে।

উল্লেখ্য,এ সময় ৩ জন জুলাই যোদ্ধার কবর জিয়ারতে অংশগ্রহণ করেন। জুলাই যোদ্ধা-রেজাউল খান (রতন) ও জুলাই যোদ্ধা মোঃ বাকের এবং জুলাই যোদ্ধা মঞ্জুরুল আলম।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন প্রমূখ।

এছাড়াও নিহত জুলাই যোদ্ধার মা ও বোন উপস্থিত ছিলেন।

সর্বোপরি দেশ ও জাতির সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ