সোমবার, 16 নভেম্বর 2026 · 06:29
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

মাদারীপুরে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার!

মাদারীপুরে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার!

 

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযানের অংশ হিসেবে মাদারীপুরের ডাসার থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন ভুঁইয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর জেলা ডিবি ওসি মোহাম্মদ আবু নাইম।

পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ডাসার থানাধীন দক্ষিণ ধুয়াসার এলাকার পাথুরিয়ার পাড় গ্রামীণ টাওয়ারের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়।

এ সময় পূর্ব মাইজপাড়া গ্রামের বাবুল ভুঁইয়ার ছেলে হোসেন ভুঁইয়াকে আটক করা হয়। পরে তার দখল থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ