সোমবার, 16 নভেম্বর 2026 · 03:31
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অনিয়ম/দুর্নীতি /অব্যবস্হাপনা।

বিভিন্ন গণ মাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হওয়ায় বিতর্কের সম্মুখীন নরসিংদির আলোচিত সকল শিক্ষার্থীর জিপিএ -৫ পাওয়া দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান এনকেএম হাইস্কুল এন্ড হোমস, সকল শিক্ষার্থীর নথিপত্র চেয়ে তলব করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিভিন্ন গণ মাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হওয়ায় বিতর্কের সম্মুখীন নরসিংদির আলোচিত সকল শিক্ষার্থীর জিপিএ -৫  পাওয়া দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান এনকেএম হাইস্কুল এন্ড হোমস, সকল শিক্ষার্থীর নথিপত্র চেয়ে তলব করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

নরসিংদী প্রতিনিধি:
চলতি বছরের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের সব শিক্ষার্থী ২৮৩ জন জিপিএ-৫ পাওয়ার ঘটনা নিয়ে বিতর্কের মধ্যে পড়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের। এরপর শতভাগ জিপিএ-৫ পাওয়ার পেছনে কোনো নিয়মবহির্ভূত কৌশল নেওয়া হয়েছিল কী, না- তা জানতে স্কুলটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোর্ড।

গতকাল রবিবার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত নোটিশে প্রতিষ্ঠানটিকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নরসিংদী সদর উপজেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ-৫ অর্জনের জন্য ‘নিয়ম-বহির্ভূত কৌশল’ অবলম্বনের অভিযোগ উঠেছে। বিষয়টি যাচাই করতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীসংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথিপত্র চেয়েছে বোর্ড।

এ জন্য স্কুলটিকে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য, নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীর তথ্য, এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর তথ্য এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা শিক্ষার্থীদের তথ্য নিয়ে বোর্ডে সশরীরে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

টপিক: অনিয়ম/দুর্নীতি /অব্যবস্হাপনা। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ