সোমবার, 16 নভেম্বর 2026 · 04:28
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
ক্রাইম ডায়েরি

বিকৃত রুচি আর লালসার শিকার মাসুম শিশু স্কুল ছাত্রী রামিসা এবং বাংলাদেশের প্রচলিত আইনি ব্যবস্হা।

বিকৃত রুচি আর লালসার শিকার মাসুম শিশু  স্কুল ছাত্রী রামিসা এবং বাংলাদেশের প্রচলিত আইনি ব্যবস্হা।

ক্রাইম ডেস্ক:
খেলার মাঠে গ্যালারিতে বসে মেসির ভুল ধরতে পারবেন কিন্তু নিজে মাঠে নেমে পাঁয়ে বল ও পাবেন না।
প্রধানমন্ত্রী স্বয়ং চাইলেও এক মাসে রায় কার্যকর করতে পারবেন না। নিন্ম আদালতে বিচারক রায় দিলো তারপর আপিল আপিল আপিল আপিল এইটাই রাস্ট্রের আইন।
আওয়ামীলীগ জাতীয়পার্টি বিএনপি – জামাযাত সবাই ক্ষমতায় ছিলেন কিন্তু সংসদে অপ্রয়োজনীয় বক্তব্য চেতনা ব্যাতিত কোন আইন প্রণয়ন করেননি। বাংলাদেশের মামলা গুলোর অধীকাংশ আসামি মিথ্যায় অভিযুক্ত। প্রথমে মিথ্যা মামলা বন্ধ করতে হবে তবেই সম্ভব দ্রুত রায় কার্যকর করা।

রামিশার বাবা যা বলেছে সেটাই সঠিক। এই হত্যা কান্ডের বিচার দ্রুত সময়ে হবেনা, কারণ এখানে আইন বিচারিক কাঠগড়ায় বন্দি। যারা আইনের শাসন চান তারা নিজ নিজ মহল্লার সরকারি দলের সভাপতি সেক্রেটারি কে নিয়ে মাদক ক্রয় বিক্রয় বন্ধ করুন।
কোন অপরাধ হলে ঐক্যবদ্ধ ভাবে আইনের সহযোগিতা নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। জনগণ সচেতন হলেই কেবল রাস্ট্রের পক্ষে সম্ভব অপরাধ কমিয়ে আনা।
ধর্ষনের বিচার যারা চায় তারা আবার নিজেই ধর্ষনের চিন্তা করে। আমাদের সভ্য সমাজে এমন লোকের অভাব নেই।
বিকৃত রুচির শিকার মাসুম শিশু রামিসার হত্যাকারীদের এমন শাস্তি দেয়া উচিত যা দেখে কোন ব্যক্তি যেন ধর্ষণের মত জঘন্য পাপাচারে লিপ্ত হতে না পারে। আইনের ফাঁক ফোঁকর দিয়ে কোনভাবেই যেন দায়ী ও দোষী ব্যক্তিরা বের হতে না পারে সে ব্যাপারে আইন প্রশাসন কে কঠোর থেকে কঠোরতম ভুমিকায অবতীর্ণ হতে হবে।ধর্ষণ ও পাশবিকতায় খুনের শাস্তি একমাত্র মৃত্যু দন্ড যা অপরাধ সংগঠিত হওয়ার এক বছরের মধ্য দ্রুততম সমযে কার্যকর নিশ্চিত করতে সরকারি প্রঞ্জাপন জারি করে নতুন আইনি অধ্যাদেশ সংবিধিনে সংযুক্ত করত রাষ্ট্রীয় স্বারচ:সরকার কে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
খুনের বদলা খুন সৌদি রাষ্ট্রে যে ভাবে ৩ মাসের মধ্যে উন্মুক্ত কার্যকর করা হয়,আমাদের দেশে এমনটি করা হলে কেউ জেনে শুনে এমন জঘন্য অপরাধে লিপ্ত হতোনা।

টপিক: ক্রাইম ডায়েরি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ