*ডেস্ক রিপোর্ট |দৈনিক জনতার দেশ*
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়।
বুধবার ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর এ কে এম শামসুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন
ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়
আন্ত বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় , সাক্ষাতের শুরুতে উভয়ে পারস্পর শুভেচ্ছা বিনিময় করেন পরে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাগত মান উন্নয়নেযৌথ প্রশিক্ষণ কর্মসূচি সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তার মত বিষয়গুলো গুরুত্ব পায়।
সাক্ষাতে ভারতের হাই কমিশনার আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগতা সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট অভিন্ন স্বার্থের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিবেশী দুই দেশের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।ছবি: সংগৃহিত।
তথ্য সূত্র:
# বিভিন্ন প্রিন্ট- ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত সংবাদ।
জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়– দীনেশ ত্রিবেদী!
