সোমবার, 16 নভেম্বর 2026 · 03:53
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
ক্রাইম ডায়েরি

বগুড়া পুলিশ লাইনস ব্যারাক থেকে এএসআইর ঝুলন্ত লাশ উদ্ধার।

বগুড়া পুলিশ লাইনস ব্যারাক থেকে এএসআইর ঝুলন্ত লাশ উদ্ধার।

বগুড়া প্রতিনিধি:
বগুড়া পুলিশ লাইন্সের ভেতর থেকে আরিফুল ইসলাম (৪০) নামে এক এ এস আই এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সকালে পুলিশ লাইন্সের একটি পক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এএসআই আরিফুল ইসলাম নাটোর এর নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।তিনি পুলিশ লাইন্সে বেতার শাখায় কর্মরত ছিলেন।তার পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফুল পুলিশ লাইন্সের বেতার শাখা ভবনের দ্বিতীয় তলায় অন্য সদস্যদের সঙ্গে থাকতেন। তার স্ত্রী সন্তান গ্রামের বাড়ি থাকেন। পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনার আগের রাতেও তাকে স্বাভাবিক দেখা যায়। কিন্ত পরদিন সকালে দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি করতে থাকেন। সকাল দশটার দিকে পাশের একটি ওয়ার্কশপের দরজা ভেতর থেকে আটকানো দেখে সন্দেহ হয়। পরে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর তাকালে দেখা যায় সাইফুল সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে।

টপিক: ক্রাইম ডায়েরি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ