সোমবার, 16 নভেম্বর 2026 · 07:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভা ও দপ্তর রদবদল!

প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভা ও দপ্তর রদবদল!

ডেস্করিপোর্ট| জনতার দেশ:
গতকাল ২১ আগস্ট, ২০২৬ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে এই মন্ত্রী সভার আনুষ্ঠানিক রদবদল
অনুষ্ঠিত হয়েছে। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এই সম্প্রসারণে চারজন পূর্ণ মন্ত্রী দুইজন নতুন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন এবং একজনের পদোন্নতি হয়েছে।

নতুন মন্ত্রী ও তাদের দপ্তর বন্টন :

১.ডক্টর আব্দুল মঈন খান (সংসদ সদস্য, নরসিংদী- ২) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
২.ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (বিজেপি চেয়ারম্যান,সংসদ সদস্য, ভোলা-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৩.সাচিং প্রুু জেরি ( পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সংসদ সদস্য,বান্দারবন। দীর্ঘদিনের খালি থাকা পদে যুক্ত হলেন)।
৪.রশিদুজ্জামান মিল্লাত( সংসদ সদস্য জামালপুর -১ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি।

নতুন প্রতিমন্ত্রী
*মোহাম্মদ শামিম কায়সার লিংকন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গাইবান্ধা- ৪।
*হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়।প্রধানমন্ত্রীর সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, সিলেট সদর থেকে টেকনোক্রেট শাখায় প্রতিমন্ত্রী।

প্রধান প্রধান রদবদল ঃ

আফরোজা খান রিতা:

(সংসদ সদস্য মানিকগঞ্জ -৩)বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তাকে খাদ্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হয়েছে।
জহির উদ্দিন স্বপনঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রিপদ থেকে সরিয়ে তাকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। (সংসদ সদস্য বরিশাল- ১)
সব মিলিয়ে বর্তমান সরকারের মন্ত্রীর সংখ্যা দাঁড়ালো ৫০। পূর্ণ মন্ত্রীর সংখ্যা,২৬ প্রতিমন্ত্রীর সংখ্যা, ২৪।

ছবি: সংগৃহিত।
তথ্যঋণ:
#Dhaka Tribune Bangla.

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ