সোমবার, 16 নভেম্বর 2026 · 04:26
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
ধর্মীয় উৎসব।

পূজা হবে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ’: কাজিপুরে জেলা প্রশাসক!

পূজা হবে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ’: কাজিপুরে জেলা প্রশাসক!

 

মোঃ আব্দুর রব মনসুর,
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সার্বিক পরিবেশ, মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদযাপন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন— কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূজামণ্ডপ ঘুরে দেখার সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।” তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন জানান, কাজিপুরের প্রতিটি মণ্ডপে শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পূজা উদযাপন কমিটি সমন্বিতভাবে কাজ করছে।

উল্লেখ্য, জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের নিবিড় তদারকি ও পরিদর্শন দুর্গাপূজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মাঝে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে দিয়েছে।

টপিক: ধর্মীয় উৎসব। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ