সোমবার, 16 নভেম্বর 2026 · 04:57
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
পুলিশ আপডেট সংবাদ।

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার,নেত্রকোণা!

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার,নেত্রকোণা!

নেত্রকোণা ব্যুরো| জনতার দেশঃ

গত ১০ নভেম্বর ২০২৬ খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোঃ রেজাউল ইসলাম খান কে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং নতুন পদমর্যাদায় তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার পরিবারবর্গ ।

টপিক: পুলিশ আপডেট সংবাদ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ