সোমবার, 16 নভেম্বর 2026 · 07:03
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

পুরান ঢাকার নারিন্দা খ্রীষ্টান সমাধি ক্ষেত্র ও এলিজাবেথ মার্কার!

পুরান ঢাকার নারিন্দা খ্রীষ্টান সমাধি ক্ষেত্র ও এলিজাবেথ মার্কার!

এমডি,কাওসার হোসেইন :

পুরাতন ঢাকা’র ওয়ারীতে অবস্থিত নারিন্দা খ্রিস্টান সমাধিক্ষেত্রটিতে মার্বেল পাথরে মুড়ানো মা মেরীর ক্রন্দনরত ভাস্কর্য সমাধী রয়েছে যেখানে শায়িত রয়েছেন এলিজাবেথ মার্কার নামে একজন, তিনি মাএ ২৯ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন, ১৮৭৮ খ্রিস্টাব্দে ঢাকায় সমাহিত করা হয় এই কবরস্থানে। তার স্বামী ছিলেন ঢাকার ধনাঢ্য আর্মেনীয় পাট ব্যবসায়ী মার্কার ডেভিড, মার্কার স্ত্রী এলিজাবেথের জন্য তৈরি করান মার্বেল পাথরের এই সমাধিটি।

এই সমাধিক্ষেত্রটি মূলত ইউরোপীয়ান বণিক ও তাদের পরিবারবর্গের জন্য স্থাপিত হয়। বেশিরভাগ সমাধি ইস্ট ইন্ডিয়া কোম্পানী ও ইউরোপীয়ানদের। সবচেয়ে প্রাচীন সমাধির একটি ইংরেজ কুঠির প্রধান ন্যাথানিয়েল হলের (১৭২৫), এরপর এখানে সমাহিত হন কম্পানির রাইটার সি ওয়ার্টকন্সি (১৭২৬) এবং কলম্বো শাহিব (কোম্পানী কা নকর) (১৮২৪ সালে বিশপ হেবার নারিন্দা খ্রিস্টান পরর্দিশন করছেলেন এ স্থান, আর তখন তিনি এই কলম্বো শাহিবের পরিচয় উদ্ঘাটন করতে পারেন নি এরপর রয়েছে রেভারেন্ড জোসেফ প্যাজেট এর সমাধী যিনি ১৭২৪ সালে ২৬ বছর বয়সে মারা যান।

এই সমাধীগুলোর মধ্যে খ্রিস্টান ঐতিহ্য অনুসারে উচুমানের কিছু কারুকায করা স্তম্ভ ও মুর্তি আছে। মাঝামাঝি জায়গায় তিনজন হোলি সৌলের হাটু গেঁড়ে থাকা ভাস্কর্য। আরো রয়েছে ভ্যান ট্যাসেলের সমাধী যিনি অসীম সাহসী এবং বিশ্বখ্যাত মার্কিন মহিলা বেলুনিস্ট । নিউ মেক্সিকোতে জন্মানো এই নারী বেলুনে করে আকাশে নানা রকম খেলা দেখাতেন। এবং এভাবে অনেক সুনাম অর্জন করার পর ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আসেন। পরবর্তীতে ঢাকার নবাব বাড়িতে বেলুন উড্ডয়ন করার সময় দুর্ঘটনায় নিহত হন ১৮৯২ সালে, তাঁকে এই সিমেট্রিতে সমাহিত করা হয় আরো আছেন ঢাকার প্রথম বেসরকারি স্কুল ‘পোগোজ স্কুলের প্রতিষ্ঠাতা নিকোলাস পিটার পোগোজ (এন পি পোগোজ) (১৮৭৬)।

প্রতিবেদক-

MD.Kawsar Hossain,তিনি বাংলাদেশের একজন ইতিহাস ঐতিহ্য সংগ্রাহক।

তথ্য সূত্র:

Save the Heritages of Bangladesh.

ছবি: সংগৃহীত।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ