সোমবার, 16 নভেম্বর 2026 · 05:17
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ম*রদেহ উদ্ধার!

পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ম*রদেহ উদ্ধার!

 

মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল পৌরশহরের বাংলাবাজার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির কপালে কোপের চিহ্ন রয়েছে। পেট কাটা ও ভুঁড়ি বের হওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ছাড়া শরীরে ইট বাঁধা ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার-সংলগ্ন মসজিদ ঘাট এলাকায় খালে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকেরা ভিড় করেন।

স্থানীয়দের ধারণা, প্রায় ১০ থেকে ১২ দিন আগে ওই ব্যক্তিকে মারা হতে পারে । মরদেহটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল পৌনে ৫টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মরদেহ উদ্ধারে সহায়তাকারী করিম জানান, ওই ব্যক্তির কপালে কোপের চিহ্ন ছিল। তাঁর হাত-পা বাঁধা ছিল এবং গলা, কোমর ও দুই পায়ে মোট ১৬টি ইট বাঁধা ছিল বলে তিনি জানান। লাশটির পেট কাটা অবস্থায় ছিল। তাঁর পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি ও লুঙ্গি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি। এ ধরনের ঘটনায় কেউ থানায় অভিযোগও করেননি। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ