সোমবার, 16 নভেম্বর 2026 · 05:30
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন।

নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র!

নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্কঃ

নিরাপত্তাজনিত উদ্বেগে কাতারে ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে ফেডারেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কবার্তার আলোকে প্রাক্‌-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ও প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে। কাতারে ১৯ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী তিনটি দল ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি।
চিঠিতে কাতারের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের জন্য জারি করা বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষাই সব সময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা গতকালই খেলোয়াড়দের ক্লাবগুলোকে বিষয়টি জানিয়েছে। ফিফা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি ঘোষণা না করা পর্যন্ত খেলোয়াড়দের এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার অনুরোধ জানানো হয়েছে।
রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও ফিফা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর কাতারের জন্য তাদের ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করে। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণ পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়।
সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হুতিদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ওই হালনাগাদ সতর্কতা জারি করা হয়েছিল।
কাতারে ৪৮ দল নিয়ে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ আয়োজন করা হবে। ‘জে’ গ্রুপে ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের আসর শুরু করার কথা ছিল এবং এরপর চিলি ও আলজেরিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের।
গত বছরও কাতারে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেবার যুক্তরাষ্ট্র শেষ ৩২ দলের রাউন্ড পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। কাতার ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর এ টুর্নামেন্ট আয়োজন করবে।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ