সোমবার, 16 নভেম্বর 2026 · 03:52
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
কৃষি অর্থনীতি।

নারীর টেকসই উন্নয়ন বাস্তবায়নে ব্র্যাকের উদ্যোগে হাঁস পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত।

নারীর টেকসই উন্নয়ন বাস্তবায়নে ব্র্যাকের উদ্যোগে হাঁস পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মো. আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বাউফল সদর শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ২০ জন নারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের হাঁস পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ধারণা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন প্রোডাক্ট, ঋণ সুবিধা ও সদস্যদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির এলাকা ব্যবস্থাপক জহুরুল আলম, শাখা ব্যবস্থাপক মো: শাহীন হোসেন, অফিসার মনিটরিং (অর্থ ও হিসাববিভাগ) ফাতেমা তুজ জোহরা, সিনিয়র অফিসার মনিটরিং (অর্থ ও হিসাব বিভাগ) তাজউদ্দীন আহমেদ খান, সহকারী শাখা ব্যবস্থাপক : মোঃ আজমল হোসেন স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে সর্বমোট ৪০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।###

টপিক: কৃষি অর্থনীতি। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ