সোমবার, 16 নভেম্বর 2026 · 07:03
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

নরসিংদী হোক বাংলাদেশের ‘মডেল জেলা’, আসুক সিঙ্গাপুরের ছোঁয়া!

নরসিংদী হোক বাংলাদেশের ‘মডেল জেলা’, আসুক সিঙ্গাপুরের ছোঁয়া!

♦ব্যুরো চিফ,নরসিংদী:

সিঙ্গাপুরের বর্তমান মোট আয়তন প্রায় ৭৪২–৭৪৪ বর্গকিলোমিটার। অন্যদিকে নরসিংদী জেলার আয়তন প্রায় ১,১৫০.১৪ বর্গকিলোমিটার। অর্থাৎ আয়তনের দিক থেকে নরসিংদী সিঙ্গাপুরের চেয়েও প্রায় দেড় গুণ বড়।

নরসিংদীর রয়েছে বিপুল সম্ভাবনা। এই জেলার দুইজন ক্ষমতাধর মন্ত্রী ও তিনজন সংসদ সদস্যের প্রতি নরসিংদীবাসীর পক্ষ থেকে বিনীত আবেদন—আপনারা সমন্বিতভাবে কাজ করে নরসিংদীকে বাংলাদেশের একটি আদর্শ ও মডেল জেলায় পরিণত করার উদ্যোগ নিন।

বিশেষ করে আমাদের মাননীয় এলজিইআরডি মন্ত্রীর নেতৃত্বে রাস্তাঘাট, সেতু, ড্রেনেজ, পানি নিষ্কাশনসহ গ্রামীণ ও নগর অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা সম্ভব। আর মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে নরসিংদীবাসীর প্রত্যাশা—নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতালকে এমন আধুনিক ও মানসম্মত প্রতিষ্ঠানে রূপ দেওয়া হোক, যেন এটা হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল।
তাহলে উন্নত চিকিৎসার জন্য দেশ বিদেশের রোগীরা এই হাসপাতালে আসবে।

তিনজন সংসদ সদস্য যদি দুই মন্ত্রীর সঙ্গে সমন্বয় করে নরসিংদীর উন্নয়নেযেনর বিষয়গুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরেন এবং কাজ আদায় করে নেন, তাহলে আগামী চার বছরের মধ্যেই নরসিংদীতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।

আমরা স্বপ্ন দেখি—নরসিংদী হবে পরিচ্ছন্ন, আধুনিক, পরিকল্পিত ও উন্নত অবকাঠামোর একটি জেলা; দেশের অন্য জেলাগুলো যার উন্নয়ন মডেল অনুসরণ করবে।

আপনারা যদি সত্যিই নরসিংদীর মানুষের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে পদ-পদবির মেয়াদ শেষ হলেও মানুষ আপনাদের মনে রাখবে। নরসিংদীবাসীর হৃদয়ে আপনারা বেঁচে থাকবেন গর্বের ধন হয়ে।

এগিয়ে যান। নরসিংদীর মানুষ আপনাদের পাশে থাকবে। আপনাদের জন্য রইল আন্তরিক শুভকামনা।

ছবিতে :বামে স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. মঈন খান ডানে,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ