রবিবার, 15 নভেম্বর 2026 · 22:41
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
রাজনীতি

নওগাঁ জেনারেল হাসপাতালে কারাবন্দী অবস্থায় বগুড়া জেলা আ.লীগ নেতা জাকির হোসেনের মৃত্যু!

নওগাঁ জেনারেল হাসপাতালে কারাবন্দী অবস্থায় বগুড়া জেলা আ.লীগ নেতা জাকির হোসেনের মৃত্যু!

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলা কারাগারে বন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর জাকির হোসেন নবাব (৫৮) নামে বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহত জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে নওগাঁ জেলা কারাগারে বন্দী ছিলেন।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেহনুমা মুনমুন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাকির হোসেন নবাবের মৃত্যু হয়। তাঁকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় জানান, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে জাকির হোসেন নবাব কারাগারে বন্দী ছিলেন। সকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন।

কারা সুপার আরও জানান, মৃত্যুর বিষয়ে হাসপাতাল থেকে তখনো আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি।

এদিকে, কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ও কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে। তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং এ-সংক্রান্ত অন্যান্য তথ্য আনুষ্ঠানিকভাবে জানা গেলে বিস্তারিত প্রকাশ করা হবে।

টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ