সোমবার, 16 নভেম্বর 2026 · 03:04
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
ট্রাভেল এণ্ড ট্যুরিজম

দুবাই মালয়েশিয়া এখন অতীত অপরাধীদের নতুন সেফ হেভেন ও গাঢাকা দেওয়ার ফোরেন্সিক রুট!

দুবাই মালয়েশিয়া এখন অতীত অপরাধীদের নতুন সেফ হেভেন ও গাঢাকা দেওয়ার ফোরেন্সিক রুট!

ক্রাইম ডেস্ক | জনতার দেশ :

প্রক্সি নেটওয়ার্কের গোপন একশন প্ল্যান ও নতুন
“সেফ হেভেনে”গা ঢাকা দেওয়ার গন্তব্যগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো আজকের আলোচনায়।

পুরাতন জনপ্রিয় কেন্দ্রগুলো যেমন দুবাই, মালয়েশিয়া, কেইম্যান আইল্যান্ডস বা কানাডা এখন আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল ট্র্যাকিং FATF, Egmont Group এবং গণমাধ্যমের কড়া নজরদারিতে রয়েছে। তাই গডফাদাররা এখন অফবিট রাস্তা খুঁজছেন।
অপেক্ষাকৃত কম নজরে থাকা ভৌগোলিক অঞ্চল বেছে নিচ্ছেন। যেগুলোর মধ্যে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
দুর্বল আন্তর্জাতিক আইনি হস্তান্তর চুক্তি No Extradition Treaty রয়েছে যেসব দেশে। এসব দেশের সাথে বাংলাদেশের বা পশ্চিমা বিশ্বের সরাসরি আসামি বা অপরাধী প্রত্যর্পণ/হস্তান্তর চুক্তি নেই। থাকলেও প্রয়োগ শিথিল। সেই দেশগুলোই গা ঢাকা দেওয়ার জন্য প্রথম পছন্দ।
যেমন ধরুন প্রথমেই আসে পূর্ব ইউরোপ ও বলকান অঞ্চল Eastern Europe & Balkans। ইইউ EU সীমান্তবর্তী বা সদ্য সদস্য হওয়ার দৌড়ে থাকা দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নের পেছনের দরজা হিসেবে পরিচিত কিছু ছোট উদীয়মান দেশ। এখানে বিনিয়োগের বিনিময়ে দ্রুত গোল্ডেন পাসপোর্ট ও রেসিডেন্সি পাওয়া যায়। এসব দেশের দুর্বল ব্যাংকিং নজরদারির সুযোগ নিয়ে তারা একদিকে অবৈধ কালো টাকা সাদা করছে। অন্যদিকে ইউরোপিয়ান আইনি কভার নিশ্চিত করছে।

এছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র Pacific Island Nations & SE Asia। ক্যারিবীয় বা প্রশান্ত মহাসাগরের ছোট ছোট দ্বীপরাষ্ট্র যেমন ভানুয়াতু, সেন্ট কিটস ইত্যাদি। দক্ষিণ-পূর্ব এশিয়ার আইনি ফাঁকফোকর থাকা ছোট সীমান্ত অঞ্চল।
এর প্রধান কারণও এসব দেশের গোল্ডেন পাসপোর্ট ও সিআইপি স্কিম। এই দেশগুলো নির্দিষ্ট পরিমাণ অস্পষ্ট টাকার বিনিময়ে ৩ থেকে ৬ মাসের মধ্যে সরাসরি নাগরিকত্ব বা স্থায়ী রেসিডেন্সি দিয়ে দেয়।
এসব দেশের বিচার ব্যবস্থা ও সীমানাও কিছুটা শিথিল। ক্যাসিনো বা অনিয়ন্ত্রিত রিয়েল এস্টেট খাতে উৎস ছাড়াই টাকা খাটানো যায়।

কেন ওরা এই নতুন অঞ্চলগুলোকে বেছে নিচ্ছে? কি এদের গোপন উদ্দেশ্য?
কভার্ড আইডেন্টিটি অর্থাৎ নতুন পরিচয় তৈরি করা।গোল্ডেন পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট ত্যাগ করে বা আড়াল করে অন্য দেশের নাগরিক সেজে যাওয়া। এর ফলে আন্তর্জাতিক রেড নোটিশ জারি হলেও ভুয়া বা নতুন নামে আত্মগোপনে থাকা সহজ হয়।

ইউরোপ/আমেরিকার পেছনের দরজা Backdoor Access ব্যবহার। সরাসরি ইউরোপের বড় দেশে টাকা পাঠানো কঠিন। থাকাও এখন কঠিন। তাই পূর্ব ইউরোপের সীমান্ত অঞ্চল বা প্রশান্ত মহাসাগরীয় দেশের পাসপোর্ট ব্যবহার করে ভিসা-ফ্রি ও সহজ ট্রানজিটে মূল ইউরোপ-আমেরিকায় যাতায়াত করা যায়।

প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রে কোনো প্রশ্ন না তুলে কেবল ফান্ডের বিনিময়ে নাগরিকত্ব বিক্রি করা হয়। বাংলাদেশি পরিচয় আড়াল করে এই সব দ্বীপরাষ্ট্রের নাগরিক সেজে গেলে আন্তর্জাতিক অপরাধী তালিকায় নাম ওঠা এড়ানো সহজ। আইনি প্রত্যর্পণ এড়িয়ে চিরতরে গাঢাকা দেওয়া যায়।

এরা গা-ঢাকা দেওয়ার জন্য ঠিক কী কী করতে পারে?

ক্রিপ্টো ও অফশোর ব্যাংক ট্রানজিট ব্যবহার করা হবে। ঐতিহ্যবাহী ব্যাংকিং রুট এড়িয়ে ক্রিপ্টোকারেন্সি ও অফশোর শ্যাডো ব্যাংকিং দিয়ে টাকা সেই নতুন দেশে সরানো হবে। প্রক্সি রিয়েল এস্টেট কেনা হবে। নিজ নামে না কিনে স্থানীয় ল ফার্ম বা প্রক্সি ট্রাস্টি কোম্পানির মাধ্যমে হোটেল, রিসোর্ট, কৃষি জমি ও ফার্ম কিনে রাখা হবে। পারিবারিক ডিপ্লোমেটিক বা রেসিডেন্সি কভার নেওয়া হবে। নিজে প্রকাশ্যে না গিয়ে আগে পরিবার ও প্রক্সিদের সেই দেশে পাঠাইয়া সেফ হাউস তৈরি করা হবে। যাতে দেশে কোনো রাজনৈতিক বা আইনি বিপর্যয় ঘটলে এক রাতেই উধাও হওয়া যায়।

বাংলাদেশের ব্যাংকিং খাত ও মেগা প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা সাফ করে দেওয়া প্রক্সি নেটওয়ার্ক এখন তাদের পুরোনো প্রিয় চারণভূমিগুলো যেমন দুবাই, সিঙ্গাপুর বা মালয়েশিয়া নিয়ে কিছুটা শঙ্কিত। এসব জায়গায় আন্তর্জাতিক সংস্থা ও ফোরেন্সিক অডিটরদের চোখ পড়ে গেছে।
তাই এখন তাদের টেবিলে শুরু হয়েছে নতুন আলোচনা। পরবর্তী সেফ ট্রানজিট হাব বা আত্মগোপনের নিরাপদ গন্তব্য কোনটা হতে পারে।
টাকা পাচার ও গা-ঢাকা দেওয়ার এই গোপন খেলায় তারা এখন মূলত উপরে বর্ণিত ভৌগোলিক অঞ্চল বিশেষ করে পূর্ব ইউরোপ ও বলকান অঞ্চলকে নিশানা করছে।

আমাদের করণীয় কি? শুধু দুবাই বা কেইম্যান আইল্যান্ডে চোখ রাখলে চলবে না। বিএফআইইউ BFIU সিআইডি এবং ইন্টারপোলকে নজর রাখতে হবে পূর্ব ইউরোপ ও দ্বীপরাষ্ট্রগুলোর নতুন এই ট্রানজিট রুটগুলোর দিকে।
অপরাধী শুধু টাকা পাচার করছে না। সে রাষ্ট্রকে ফাঁকি দিয়ে চিরতরে উধাও হওয়ার প্রস্তুতিও নিচ্ছে!

আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ক্রাইম ও মানি লন্ডারিংয়ের ইতিহাসে এটি একটি অত্যন্ত সুপরিচিত মডেল। যাকে ফোরেন্সিক পরিভাষায় বলা হয় জুরিসডিকশনাল শপিং। বা ‘সেফ হেভেন হপিং’ও বলা হয়।
অর্থ পাচারকারী ও প্রক্সি নেটওয়ার্ক যখন দেখে তাদের প্রচলিত প্রথম সারির হাবগুলোতে আইনি কড়াকড়ি ও আন্তর্জাতিক নজরদারি বেড়ে গেছে। ঠিক তখনই তারা তাদের কৌশল বদলে ফেলে। সেকেন্ড টিয়ার হাব বা পেরিফেরি জুরিসডিকশন এর দিকে ঝুঁকে পড়ে।

আপনারা হয়তো জানেন, দুবাই (সংযুক্ত আরব আমিরাত) কড়া আন্তর্জাতিক চাপে পড়ে FATF-এর ‘গ্রে লিস্ট’ থেকে বের হতে সম্প্রতি তাদের Anti-Money Laundering (AML) ও Beneficial Ownership সংক্রান্ত নিয়ম মারাত্মক কড়া করেছে।
Common Reporting Standard (CRS) ও অটোমেটিক ডাটা শেয়ারিংএর দিকে ঝুঁকেছে। সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডসহ ১১০টির বেশি দেশ এখন ট্যাক্স সংক্রান্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে আদান-প্রদান করছে।
হাই-প্রোফাইল অডিট ঝুঁকিও বেড়েছে। দুবাইয়ের রিয়েল এস্টেট বা সিঙ্গাপুরের প্রাইভেট ব্যাংকিংয়ে এখন দক্ষিণ এশিয়ার হাই-প্রোফাইল বা রাজনৈতিক ব্যক্তিদের ফান্ডের ওপর সরাসরি আন্তর্জাতিক অডিটরদের চোখ থাকে।
ফলে, আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল ক্রাইমাররা উপরের ক্যাটাগরির অঞ্চলকে তাদের নতুন আশ্রয়স্থল বানাচ্ছে।

কারণ আগেই বলেছি এসব দেশের অনেকগুলোরই অর্থনীতি ছোট। তারা বিদেশি বিনিয়োগ টানতে রেগুলেটরি কড়াকড়ি শিথিল রাখে। এখানে আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ট্র্যাকিং সিভিল সিস্টেমের কড়াকড়ি কম। এসব দেশে টাকা ঢুকিয়ে স্থানীয় রিয়েল এস্টেট, এগ্রিকালচারাল ল্যান্ড বা এনার্জি সেক্টরে বিনিয়োগের ভুয়া কভার দেওয়া সহজ।
এমনকি এর মধ্যে কোন কোন দেশে
নাম পরিবর্তনও করা সহজ। নাগরিকত্ব পাওয়ার পর আইনিভাবে নাম ও পদবি বদলে নতুন পাসপোর্ট ইস্যু করা যায়। বাংলাদেশের সাথে এসব দেশের অনেকগুলির সাথে আসামি বা অপরাধী হস্তান্তরের কোনো দ্বিপাক্ষিক চুক্তি নেই। ফলে ইন্টারপোলের রেড নোটিশ জারি হলেও স্থানীয় নাগরিকত্বের আইনি কভার দিয়ে গ্রেপ্তার এড়ানো যায়।
কিছু দেশে অনলাইন ক্যাসিনো, রিসোর্ট এবং রিয়েল এস্টেটে ক্রিপ্টোকারেন্সি বা অফশোর চ্যানেলের মাধ্যমে আনট্রেসড ক্যাশ টাকা সহজে খাটানো যায়।

বিশ্বজুড়ে এরকম ঘটনা ঘটেছে আগেও।
এই মডেলটি যে বাংলাদেশে ভাবা হচ্ছে তা নয়। বৈশ্বিক ফিন্যান্সিয়াল ক্রাইমে এর একাধিক বড় প্রমাণ রয়েছে এর।
দ্য রাশিয়ান লন্ড্রোম্যাট The Russian Laundromat – প্রায় ২০-৮০ বিলিয়ন ডলার এর কেস। রুশ অলিগার্ক দুর্নীতির টাকায় গড়ে ওঠা প্রক্সি নেটওয়ার্ক সুইজারল্যান্ড ও লন্ডনে সরাসরি টাকা পাঠায়নি। পূর্ব ইউরোপের ছোট দেশের দুর্বল বিচার ব্যবস্থা ও স্থানীয় ব্যাংকগুলোকে ব্যবহার করেছিল। ভুয়া কোর্ট অর্ডার ও শেল কোম্পানির নাম ব্যবহার করে সেখান থেকে পরবর্তীতে মূল ইউরোপে টাকা পাচার করা হয়।
মালয়েশিয়ার ১এমডিবি 1MDB স্কিম ও সেশেলস/সেন্ট কিটস রুট এর ক্ষেত্রেও এরকম হয়েছে। ১এমডিবি কেলেঙ্কারির মাস্টারমাইন্ড জো লো Jho Low মার্কিন ও মালয়েশীয় তদন্ত এড়াতে দ্রুত ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং সাইপ্রাসের মতো দেশের নাগরিকত্ব ও পাসপোর্ট বাগিয়ে নিয়ে আন্তর্জাতিক ট্র্যাকিং ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল।

গিনো দেল মার ও সাউথ আফ্রিকান গুপ্তা ব্রাদার্সও তাই করেছিল। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্পদ লুটকারী গুপ্তা ভাইয়েরা তদন্ত শুরু হওয়া মাত্রই দক্ষিণ আফ্রিকা ছেড়ে প্রক্সি নেটওয়ার্কের কেনা নতুন নাগরিকত্ব ও অফশোর অ্যাকাউন্টের সাহায্যে নিরাপদে আত্মগোপন করে।
আমাদের আলোচিত এই প্রক্সি নেটওয়ার্কের ডাবল স্ট্র্যাটেজিটা সংক্ষেপে দেখি চলুন।

টাকা স্থানান্তর + শারীরিক উধাও The Dual Execution
এই সেকেন্ড টিয়ার হাবে প্রক্সি নেটওয়ার্কের গোপন অপারেশনের ধাপে ধাপে রূপরেখাটা এমন হতে পারে।
ধাপ ১: ফান্ড ডাইভারশন─> ধাপ ২: প্রক্সি সিবিআই/গোল্ডেন পারচেজ─> ধাপ ৩: সেলফ-এক্সট্রাডিশন ও উধাও─> ধাপ ৪: লিগ্যাল প্রক্সি ডিফেন্স

ধাপ ১ ফান্ড ডাইভারশন: দুবাই বা সিঙ্গাপুরের ব্যাক-টু-ব্যাক শেল একাউন্ট থেকে ছোট ছোট ট্রাঞ্চে ও ক্রিপ্টো ট্রেডিংয়ের মাধ্যমে টাকা পূর্ব ইউরোপ বা দ্বীপরাষ্ট্রের ব্যাংকে ডাইভার্ট করা।

ধাপ ২ প্রক্সি সিবিআই পারচেজ: মূল গডফাদারদের পাশাপাশি পরিবারের সদস্য এবং প্রধান প্রক্সি আমলা/ব্যবসায়ীদের জন্য সেই দেশের নাগরিকত্ব বা শেয়ার কেনা।

ধাপ ৩ সেলফ-এক্সট্রাডিশন ও উধাও: বাংলাদেশে ফোরেন্সিক অডিট, রাজনৈতিক সংকট বা সিআইডি/দুদকের তদন্ত জোরালো হওয়ার আগেই প্রক্সি পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগ করা।

ধাপ ৪ লিগ্যাল প্রক্সি ডিফেন্স: বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিচারব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। দাবি করা যে তারা এখন অন্য দেশের নাগরিক। তাই তাদের গ্রেপ্তার বা হস্তান্তরিত করা বেআইনি।

ফোরেন্সিক সমাধান ও প্রতিরোধমূলক ব্যবস্থা কি হতে পারে?
প্রথমেই পাসপোর্ট ও ডাটা ইন্টেলিজেন্স ইন্টিগ্রেশন করতে হবে। ইমিগ্রেশন ডেস্কে সিআইডি ও বিএফআইইউ-এর এমন ডাটাবেজ লিংক করতে হবে যাতে কোনো সন্দেহভাজন ব্যক্তি বা প্রক্সির দ্বৈত নাগরিকত্ব বা নতুন পাসপোর্টের আবেদন ফ্ল্যাগড হয়।

অ্যাসেট ফ্রিজিং বিফোর ফ্লাইট! সন্দেহভাজন পাচারকারীদের দেশত্যাগের আগেই আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে মাল্টিলেটারাল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স MLA অনুযায়ী অফশোর সম্পদ ফ্রিজ করতে হবে।

ইন্টারপোল ও সিবিআই ট্র্যাকিং নিশ্চিত করতে হবে। দ্বৈত নাগরিকত্ব বা নাম পরিবর্তন করলেও অপরাধীর বায়োমেট্রিক ও ইউনিক ফোরেন্সিক ফিন্যান্সিয়াল ট্রেইল ধরে ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারি রাখতে হবে। প্রক্সি নেটওয়ার্ক জায়গা বদলাচ্ছে। অপরাধের ধরন নয়। তাই আমাদের তদন্তও যদি শুধু দুবাই বা মালয়েশিয়ায় সীমাবদ্ধ থাকে তাহলে তারা নতুন এই সেকেন্ড টিয়ার হাবে বসে হেসে হেসে খেলবে। আমাদের নজর বাড়াতে হবে বৈশ্বিক এই সেফ হেভেন হপিং এর প্রতিটি মোড়ে!

ছবি: সংগৃহিত।

তথ্য ঋণ:

# এমডি,ওয়াজেদ আলী।

(এমডি.ওয়াজেদ আলী একজন অনুসন্ধানী প্রতিবেদক, সাংবাদিক ও মানবাধিকার  উন্নয়ন কর্মী)

তথ্য সূত্র:

#Bongosangbad

টপিক: ট্রাভেল এণ্ড ট্যুরিজম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ