মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 04:06
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
রাজনীতি

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত!

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত!

 

ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ :ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার তথ্য সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ জাবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোয়েব মাহমুদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪,  পটুয়াখালী-৪ (কলাপাড়া-মহিপুর -রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবং অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা ও কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকন হাওলাদার, উপদেষ্টা মো. মাহবুবুর রহমান, উপদেষ্টা আলহাজ্ব গাজী জহিরুল ইসলাম শাহীন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মো. আবদুর রব, বাংলাভিশনের জেষ্ঠ্য সাংবাদিক বদরুল আলম নাবিল, বিশিষ্ট শিল্পপতি সাইফুল মুরতজা জাকির, ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মো. জাকির হোসেন, কলাপাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ, চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল শিকদারসহ জেলা- উপজেলা বিএনপি, অঙ্গ-সংগঠন এবং ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ষষ্ঠ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী শেষ হয়।

টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ