সোমবার, 16 নভেম্বর 2026 · 05:24
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
গণমাধ্যম

ঢাকায় আসার পথে সাংবাদিক আলম পলাশের গাড়িতে ডাকাতের হামলা!

ঢাকায় আসার পথে সাংবাদিক আলম  পলাশের গাড়িতে ডাকাতের হামলা!

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা, সোমবার, ৩ নভেম্বর, ২০২৬ খ্রী: চাঁদপুর থেকে ঢাকায় আসার পথে আজ সোমবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধ এলাকায় গাড়িতে ডাকাতের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের সদস্য ও দৈনিক প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ।

এ সময় গাড়িতে ডাকাতের হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে একদল ডাকাত গাড়িটির গতিরোধ করে হামলা চালায়। এতে গাড়ির ক্ষতি হয় এবং গাড়িতে থাকা সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় তারা নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর সহ নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী ডাকাতদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

টপিক: গণমাধ্যম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ