সোমবার, 16 নভেম্বর 2026 · 05:40
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
জাতীয় সংবাদ

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি: গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যৌথ বাহিনীর অভিযানে ৫৭ জন উদ্ধার, গ্রেপ্তার ৩; অস্ত্র উদ্ধার!

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি: গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু  যৌথ বাহিনীর অভিযানে ৫৭ জন উদ্ধার, গ্রেপ্তার ৩; অস্ত্র উদ্ধার!

 

মোহাম্মদ হোসাইন (কক্সবাজার)প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখ (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তিনি গুলিবিদ্ধ হন। তাঁর বাড়ি ফরিদপুর জেলার লস্করদিয়া গ্রামে।

এ ঘটনায় মানবপাচারকারী চক্রের আস্তানা থেকে ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৪ ও ২৬-এর মধ্যবর্তী গহিন পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় পাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে তাঁকে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন। তাঁদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে পাহাড়ি আস্তানায় আটকে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার ও অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য আহত হয়েছেন।

কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান অভিযান চলমান থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই পাহাড়ি আস্তানায় অর্ধশতাধিক মানুষকে আটকে রেখেছিল মানবপাচারকারী চক্র। তাঁদের উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চালালে চক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলি হয়। এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পের মো. আলম ও মো. সাদ্দাম ডাকাতের সম্পৃক্ততার কথা স্থানীয় সূত্রে জানা গেছে।

নোটঃ

ইনসেটে সেনা সদস্য তিতাস।

টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ