সোমবার, 16 নভেম্বর 2026 · 03:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
রাজনীতি

জুলাই সনদ অস্বীকার করায় বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করছে —- নাহিদ ইসলাম।

জুলাই সনদ অস্বীকার করায় বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করছে —- নাহিদ ইসলাম।

মোঃ আলমগীর মোল্লা:

গাজীপুরে কালীগঞ্জে সোমবার ২০২৬ চব্বিশের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের মানুষ হ্যা ভোট প্রদানের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিএনপি সরকার গঠন করেই জুলাই সনদকে অস্বীকার করে জনগণের সাথে প্রতারণা, জাতির সাথে গাদ্দারি ও বেইমানী করছে – জাতীয় নাগরিক পার্টির আহবায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে সোমবার বিকেলে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জের এই কর্মসূচীর মাধ্যমে এনসিপি দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে।

গাজীপুর জেলা এনসিপির আহবায়ক এম এম শোয়াইবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন নাহিদ ইসলাম এমপি।

নাহিদ ইসলাম বলেন, অনতিবিলম্বে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বিগত ফ্যাসিস্ট সরকারকে যেভাবে মানুষ বিদায় করেছে সেভাবেই তারা এ সরকারেরও পতন ঘটাবে। জুলাই গণঅভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল তা দেশের জনগণ জানেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ লন্ডন থেকে, কেউ সিলং থেকে এসে নেতৃত্ব দাবি করছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন তবে জুলাই আন্দোলনে আপনাদের নেতৃত্বের দাবি থেকে সরে আসুন।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদের নামে ব্যবসা ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বিদ্যুতের ঘাটতি পূরণ, কর্মসংস্থানের ব্যবস্থা ও সংস্কার বাস্তবায়ন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ এলাকা থেকেই মাদক নির্মূল করতে পারছেন না। তিনি কিভাবে দেশ থেকে মাদক নির্মূল করবেন? কিভাবে সারাদেশে আইন শৃঙ্খলার উন্নতি করবেন? শহীদ হাদী, কালীগঞ্জের ওমর ফারুক হত্যাসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের হত্যার বিচার করতে হবে।

এসময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এড. আলী নাছের খান, ঢাকা বিভাগীয় আহবায়ক সাইফুল্লাহ হায়দার, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমিন, যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার, গাজীপুর জেলা ছাত্রশক্তির সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহিনসহ জেলা, উপজেলা ও পৌরসভার এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ