রবিবার, 15 নভেম্বর 2026 · 23:51
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
জাতীয় সংবাদ

জুলাই গণ অভ্যুত্থান মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড এর এমডি দিলীপ আগরওয়াল এর পুনরায় রিমান্ড চায় পুলিশ!

জুলাই গণ অভ্যুত্থান মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড এর এমডি দিলীপ আগরওয়াল এর পুনরায় রিমান্ড চায় পুলিশ!

স্টাফ রিপোর্টার| জনতার দেশঃ

♦
জুলাই আন্দোলনের সময় উত্তরা এলাকায় এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া এ আবেদন করেন। এ বিষয়ে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।
এর আগে গত ২১ অক্টোবর এই মামলায় তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। তবে দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চার দিনের রিমান্ড শেষে পুনরায় তাকে ৭ দিনের রিমান্ড চাওয়ার আবেদনে বলা হয়, আসামিকে মামলার ঘটনার বিষয়ে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুনরায় তাকে সাত দিনের রিমান্ড পাওয়া একান্ত প্রয়োজন।
এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। পরদিন তাকে আদালতে তোলা হয়। এরপর তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই দিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন ও উচ্চ আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান। তার কারামুক্তির এক বছর পর গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে মানিলন্ডারিংয়ের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। পরে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কিছুটা সুস্থবোধ করার পর ২০২৫ সালের ২৭ মার্চ তিনি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখসহ ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় আগরওয়ালা ৩১ নম্বর এজাহারনামীয় আসামি।

সূত্রঋণঃ

# Dhaka post

ছবিঃ

# সংগৃহিত।

টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ