সোমবার, 16 নভেম্বর 2026 · 05:17
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

জাদিমুড়ায় যৌথ অভিযান: দুই রোহিঙ্গাসহ গ্রেপ্তার -৩!

জাদিমুড়ায় যৌথ অভিযান: দুই রোহিঙ্গাসহ গ্রেপ্তার -৩!

 

মোহাম্মদ হোসাইন|কক্সবাজার প্রতিনিধিঃ

টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা ও এক স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করেছে এপিবিএন ও টেকনাফ থানা পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে শুরু হওয়া এ অভিযানে ছোনা মেহের (৫০), জামাল হোছাইন (২৫) ও তৌহিদ (২২) গ্রেপ্তার হন।

অভিযান-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, জাদিমুড়া এপিবিএন ক্যাম্প ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে এ/৩ ব্লকের একটি বাসা থেকে ছোনা মেহের ও জামাল হোছাইনকে গ্রেপ্তার করা হয়। পরে জাদিমুড়া বাজারসংলগ্ন সি/২ ব্লক থেকে তৌহিদকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট মামলার তথ্য অনুযায়ী, ছোনা মেহের ও জামাল হোছাইন নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ধারায় করা মামলার আসামি। তৌহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-সংক্রান্ত মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের টেকনাফ থানার এএসআই কবিরের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে অভিযান-সংশ্লিষ্ট বিবরণে উল্লেখ করা হয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ