সোমবার, 16 নভেম্বর 2026 · 02:03
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
স্বাস্থ্য সেবা পরিস্থিতি।

জাতীয় অর্থোপেডিক হাসপাতালকে ৫০ কোটি টাকা দিচ্ছে সরকার!

জাতীয় অর্থোপেডিক হাসপাতালকে ৫০ কোটি টাকা দিচ্ছে সরকার!

হেল্থ ডেস্ক|জনতার দেশঃ

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই টেন্ডার ডাকা হবে।
সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে এ ঘোষণা দেন তিনি।
এ সময় আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহি:র্বিভাগ ই-টিকেট, কিআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্বাবনী শক্তি নিয়ে কাজ করছেন। চিকিৎসকরা যাতে সততার সঙ্গে ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মেনে যাতে কাজ করতে পারেন, আর সব ব্যবস্থা করা হবে।
এসময় রোগীদের প্রতি আরও ভালো ও সহনশীল আচরণ করার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে যত বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা রয়েছে সরকারের।
তথ্য: যুগান্তর

টপিক: স্বাস্থ্য সেবা পরিস্থিতি। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ