সোমবার, 16 নভেম্বর 2026 · 05:43
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

গাবতলীতে ১৫ বছর বয়সী স্কুলছাত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে প্রেসক্লাবে বাবার সংবাদ সম্মেলন!

গাবতলীতে ১৫ বছর বয়সী স্কুলছাত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে প্রেসক্লাবে বাবার সংবাদ সম্মেলন!

 

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার:

বগুড়ার গাবতলীতে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে ১৫ বছর বয়সী দশম শ্রেণির এক স্কুলছাত্রী। নিখোঁজ ছাত্রীর নাম মোছাঃ শাহরিনা আক্তার। সে বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার রোল নম্বর ১।

পরিবার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ২০২৬ ইং তারিখে সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শাহরিনা। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ ছাত্রীর শারীরিক বর্ণনা: উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং শারীরিক গঠন হালকা-পাতলা।

এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর বাবা মোঃ শাহাদত হোসেন গাবতলী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর- ৪০, তারিখ: ১ নভেম্বর ২০২৬।

মেয়ের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন পরিবার। নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করে মঙ্গলবার (৩ নভেম্বর) গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা মোঃ শাহাদত হোসেন।

কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ স্কুলছাত্রী মোছাঃ শাহরিনা আক্তারের সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় কিংবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
নিখোঁজ ছাত্রীর বাবা: মোঃ শাহাদত হোসেন
গাবতলী মডেল থানা, বগুড়া
জিডি নম্বর: ৪০, তারিখ: ১ নভেম্বর ২০২৬

একটি অসহায় পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে নিখোঁজ ছাত্রীকে খুঁজে পেতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

আসুন, শাহরিনাকে খুঁজে পেতে তথ্য দিয়ে সহযোগিতা করি।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ