সোমবার, 16 নভেম্বর 2026 · 05:42
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

গলাচিপায় মা ইলিশ শিকারের দায়ে ১৪ জেলের কারাদণ্ড!

গলাচিপায় মা ইলিশ শিকারের দায়ে ১৪ জেলের কারাদণ্ড!

 

স্টাফ রিপোর্টারঃ

​পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৪ জন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (২১ অক্টোবর) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের নমোস্লুইজ সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এই জেলেদের আটক করা হয়। ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন।

​মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ও মা ইলিশ রক্ষায় চরবিশ্বাস এলাকার তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনাকালে ওই ১৪ জেলেকে অবৈধভাবে মাছ ধরা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় অপরাধী প্রতি জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

​অভিযান প্রসঙ্গে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘‘মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি এ নির্দেশ বাস্তবায়ন এবং প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।’’

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ