সোমবার, 16 নভেম্বর 2026 · 04:06
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
কৃষি অর্থনীতি।

কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারন দাবিতে বিক্ষোভ।

কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারন দাবিতে বিক্ষোভ।

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :
“করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন” স্লোগান নিয়ে কলাপাড়া উপজেলার মৎস্যজীবীরা অবৈধ ট্রলিং বন্ধ, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য সম্পদ সংরক্ষণের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। কলাপাড়া উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে বৃস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির সভাপতি রফিকুল ইসলাম মৃধা, মিজানুর রহমান ও বিভিন্ন এলাকার জেলেরা। এ সময় বক্তরা বলেন, অবৈধ  ট্রলিং বোর্ড বন্ধ সহ কলাপাড়ায় কর্মরত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারণ দাবি করেন। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জান বলেন,মৎস্যজিবীদের স্মারকলিপি পেয়েছি।সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করেছি।
###
ফোরকানুল ইসলাম
তাং ০৯-০৭-২০২৬।
মোবা ০১৭১৮-০৩৫৩৯১।

টপিক: কৃষি অর্থনীতি। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ