সোমবার, 16 নভেম্বর 2026 · 04:06
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
বাংলাদেশ পুলিশ।

কুমিল্লায় পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ৩৪ ইয়াবা উদ্ধার ১৩,৯৫৮ পিস গাঁজা ৪২ কেজি!

কুমিল্লায় পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ৩৪ ইয়াবা উদ্ধার ১৩,৯৫৮ পিস গাঁজা ৪২ কেজি!

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা ও ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে শনিবার (৫ সেপ্টেম্বর) জেলার সব থানায় একযোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার বিভিন্ন স্থানে মোট ৪৫টি অভিযান চালানো হয়।
অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়তে অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ প্রশাসন।

টপিক: বাংলাদেশ পুলিশ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ