সোমবার, 16 নভেম্বর 2026 · 05:44
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
জাতীয় অর্থনীতি ও ব্যাংকিং

এনপিএসবি থেকে ডিজিই-পে’কে বিচ্ছিন্ন করলো বাংলাদেশ ব্যাংক!

এনপিএসবি থেকে ডিজিই-পে’কে বিচ্ছিন্ন করলো বাংলাদেশ ব্যাংক!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

নিরাপত্তা ঝুঁকি ও ভারত থেকে সার্ভারে তথ্য প্রবেশাধিকারের অভিযোগে অনলাইন পেমেন্ট গেটওয়ে ডিজিই-পের সঙ্গে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২৯ অক্টোবর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন বাংলাদেশ ব্যাংকের একটি দল ডিজিই-পের কার্যালয়ে নিরীক্ষা চালায়। নিরীক্ষা শেষে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় ব্যাংক। এরপরই এনপিএসবি থেকে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ডিজিই-পের কর্মকর্তারা জানান, গণমাধ্যমের মাধ্যমে তারা সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি জানতে পেরেছেন। নিরীক্ষার সময় কিংবা পরে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা দেয়নি। তবে এনপিএসবি-সংশ্লিষ্ট লেনদেন ছাড়া প্রতিষ্ঠানটির অন্যান্য সেবা চালু রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিজিই-পের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় জাতীয় পেমেন্ট ব্যবস্থায় প্রতিষ্ঠানটিকে যুক্ত রাখা নিরাপদ নয়। তাদের কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে লাইসেন্সের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এনপিএসবি বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি কেন্দ্রীয় পেমেন্ট নেটওয়ার্ক। এর মাধ্যমে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক ডিজিটাল লেনদেন সম্পন্ন হয়। ২০২৩ সালের আগস্টে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) হিসেবে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পায় ডিজিই-পে সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটি বর্তমানে নিয়মিত ৬০০ থেকে ১ হাজার মার্চেন্টকে সেবা দিচ্ছে। এটি দীপন গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।
তথ্য: Jago News 24

ছবিঃ

সংগৃহিত।

টপিক: জাতীয় অর্থনীতি ও ব্যাংকিং দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ