সোমবার, 16 নভেম্বর 2026 · 06:19
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

ইরানের অভ্যন্তরীন পরিস্থিতি ভয়াবহ!! গত এক সপ্তাহে দু’জন শীর্ষ সুন্নি আলেম কে গুলি করে হত্যা!

ইরানের অভ্যন্তরীন পরিস্থিতি ভয়াবহ!! গত এক সপ্তাহে দু’জন শীর্ষ  সুন্নি আলেম কে গুলি করে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশ :
ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে জ্যেষ্ঠ সুন্নি ধর্মীয়  নেতা মোল্লাভী ইউসুফ  গিরগিজ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা( ইর’না)এই তথ্য নিশ্চিত করে।
এক সপ্তাহের কম সময়ে কোন ধর্মীয়  সুন্নি নেতাকে হত্যার দ্বিতীয় ঘটনা এটি। ‘ইরনা’ জাহেদান শহরের গভর্নর  রক্ষানি নাসাব কে উদ্বৃত করে জানিয়েছে,নিহত “মোল্লাভী ইউসুফ  গিরগিজ’ বিভেদ সৃষ্টিকারী অপশক্তি ও জায়নবাদের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ছিলেন”।

বার্তা সংস্হা মেহর নিউজ ও গিরগিজ কে সুন্নি ধর্মীয় নেতা হিসেবে অভিহিত করেছেন।  কর্তৃপক্ষের এমন  মন্তব্য ইঙ্গিত করে যে, এই আলেম সরকার পন্থী ছিলেন।
তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী এই হত্যাকান্ডের দায় স্বীকার করেনি। তবে এই হত্যাকাণ্ডের জন্য ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)আমেরিকান বিচ্ছিন্নতাবাদী কুর্দি   জায়োনিস্ট গুষ্টিকে দায়ী করেছেন। এই নৃশংস  হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন আইআরজিসি।

এর আগে ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. পশ্চিম আজারবাইজান প্রদেশে আরেক ‘সুন্নি’ ধর্মীয় নেতা মোস্তফা মোহাম্মদ নেজহাতিকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করে।

তথ্যসূত্রঃ

# ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (ইর’না)।

#বার্তা মেহর নিউজ,তেহরান।

# বার্তা সংস্হা, রয়টার্স ।

ছবি: সংগৃহিত।

ইনসেটে : বামে দাড়িওয়ালা মোল্লাভী ইউসুফ গিরগিজ তার পাশে,সুন্নি নেতা মোস্তফা মোহাম্মদ নেজহাতি।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ