সোমবার, 16 নভেম্বর 2026 · 06:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

আমিনবাজার সাভারে গাড়ি পার্কিং নিয়ে এক তুচ্ছ ঘটনার জের ধরে এক পুলিশ কর্মকর্তা কে ( সাব-ইন্সপেক্টর, স্পেশাল ব্রাঞ্চ)পিটিয়ে হত্যা!

আমিনবাজার সাভারে গাড়ি পার্কিং নিয়ে এক তুচ্ছ ঘটনার জের ধরে এক পুলিশ কর্মকর্তা কে ( সাব-ইন্সপেক্টর, স্পেশাল ব্রাঞ্চ)পিটিয়ে হত্যা!

সাভার প্রতিনিধি|জনতার দেশ :

ঢাকা (সাভার)আমিনবাজারে গাড়ি পার্কিং কে কেন্দ্র করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।  এ ঘটনায়  তার ছোট ছেলে ও গুরুতর  আহত হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে,
শনিবার ৫ সেপ্টেম্বর রাত আটটার দিকে সাভারের আমিনবাজারের বড় দেশী এলাকায়  এই ঘটনার সূত্রপাত। জানা গেছে, নিহত আলতাফ হোসেন (৫৮)এসবির মালিবাগ জোনে  এসআই হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আমিনবাজার বড় দেশী মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি ফ্যাক্টরির সামনে প্রাইভেট কার পার্কিং করা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ১০ থেকে ১৫ জনের একটি দল আলতাফ হোসেন ও তার ছোট ছেলে আরিফুল ইসলামের (২৬)ওপর হামলা চালায়।
হামলায় আলতাফ  হোসেন গুরুতর আহত হন এবং তার ছেলেও আহত হন। পড়ে রাত ৯  টার দিকে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, তিনি পুলিশ  সদস্যদের নিয়ে ঘটনাস্থলে রয়েছেন
এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।এ  ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন বলেন,গাড়ি পার্কিং৷  নিয়ে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে নিজের বাসার কাছেই হামলার শিকার হন এসআই আলতাফ হোসেন। একটি  প্রাইভেট কার রাখা নিয়ে বিরোধ মেটাতে গিয়ে তিনি ও তার ছেলে হামলার শিকার হন। তিনি আরো
বলেন এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের
চেষ্টা  চলছে।  পুলিশ সুত্রে জানা গেছে, আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার-পরিজন নিয়ে সাভারের আমিনবাজারের বডদেশী  মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
এসবি সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, আমিনবাজারে নিহত আলতাফ হোসেনের জায়গা রয়েছে। তবে কি কারনে তাকে হ ত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ ও হামলায় জড়িতদের সনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ছবি: সংগৃহিত।

 

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ