মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 05:16
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
আন্তর্জাতিক বিশ্ব

আবুধাবি দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনায় ৭ নভেম্বর পালিত!

আবুধাবি দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনায় ৭ নভেম্বর পালিত!

আন্তর্জাতিক ডেস্কঃ

সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দূতাবাসে আয়োজিত কর্মসূচিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা পাঠ এবং তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ। বক্তব্য রাখেন জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ কামরুজ্জামান, বিএনপি নেতা ইসমাইল হোসেন তালুকদার, আবুল বাশার, নূর হোসেন সুমন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সোহেল, সাখাওয়াত হোসেন বকুলসহ অন্যান্যরা। সবশেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আলোচনায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনের ঘটনাপ্রবাহ দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। দিবসটি উপলক্ষ্যে জিয়াউর রহমানের অবদান ও ভূমিকা স্মরণ করে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হলো : জাতীয় ঐক্য সুদৃঢ় করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
অনুষ্ঠানে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিজয়কে স্মরণ করে স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আন্তর্জাতিক বিশ্ব দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ